Tuesday, June 2, 2026

ফের বাংলাদেশি তকমা! ওড়িশায় আটক বীরভূমের পাঁচ পরিযায়ী শ্রমিক

Date:

Share post:

ফের বিজেপির রাজ্যে হেনস্থার শিকার বাংলার পরিযায়ী শ্রমিক। প্রথমে আধার, তারপর ভোটার কার্ড দেখিয়েও সুরাহা হয়নি। ওড়িশায় কাজে যাওয়া বীরভূমের পাঁচ শ্রমিককে বাংলাদেশি তকমা দিয়ে হিড় হিড় করে টেনে নিয়ে যায় ওই রাজ্যের পুলিশ! শুধু তাই নয়, অনুপ্রবেশকারী বলে দাগিয়ে নির্বিচারে ওই শ্রমিকদের মারধর করার অভিযোগ উঠেছে ওড়িশার পুলিশের বিরুদ্ধে।

আক্রান্ত ওই শ্রমিকরা হলেন নলহাটি ২ নম্বর ব্লকের ভগলদিঘি গ্রামের বাসিন্দা আবদুল আলিম শেখ, সেলিম শেখ, মনিরুল ইসলাম, আতাউর রহমান ও নুর আলম। তাঁদের পরিবার সূত্রে জানা গিয়েছে, পরিযায়ী শ্রমিক হিসেবে গত ২৫ জুন থেকে তাঁরা ওড়িশায় কর্মরত। আগরপাড়া এলাকায় তাঁরা ঘরভাড়া করে থাকেন। গতকাল, শনিবার তাঁদের ভদ্রকের আগরপাড়া থানায় ডেকে পাঠানো হয়। তাঁরা থানায় গেলে বাংলাদেশি অনুপ্রবেশকারী
তকমা দেওয়া হয় বলে অভিযোগ। ভারতের বৈধ নাগরিক হিসেবে শ্রমিকরা তাঁদের সঙ্গে থাকা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড পুলিশকে দেখান। কিন্তু তারপরও তাঁদের ছাড়া হয়নি বলে অভিযোগ। ওই পাঁচ শ্রমিককে একটি ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে বলে পরিবারের তরফে জানানো হয়েছে। প্রসঙ্গত, এর আগে ভিনরাজ্যে হেনস্থার শিকার হওয়া শ্রমিকদের ওপর চলছে অকথ্য অত্যাচার। মেরে পা ভেঙে দেওয়া হয়েছে ইসলামপুরের শ্রমিককে। উল্টো করে ঝুলিয়ে রেখে চলেছে অত্যাচার। দিন কয়েক আগেও বাঁকুড়ার কয়েকজন শ্রমিককে ওড়িশায় আটকে রেখে মারধর করা হয়। এ-সবকিছু ভেবে প্রবল দুশ্চিন্তায় ওই শ্রমিকদের পরিবারের সদস্যরা। স্থানীয় তৃণমূল নেতৃত্ব শ্রমিক পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে।

আরও পড়ুন- শেষ কাউন্টডাউন! সোমবার থেকে শুরু সেবাশ্রয়-২, চলবে ২২ জানুয়ারি পর্যন্ত

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...

মার্কিং-বিতর্কে চরম অস্বস্তি! চাপের মুখে অপসারিত সিবিএসই-র চেয়ারম্যান ও সচিব

সিবিএসই-র দ্বাদশের বোর্ড পরীক্ষার মূল্যায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার চাপের মুখে বোর্ডের চেয়ারম্যান এবং সচিবকে অপসারণ করা হল।...

রোদে পুড়েও দলনেত্রীর ডাকে ধর্নায় যাদবপুরের অশীতিপর তৃণমূল কর্মী!

তপ্ত দুপুর। ধর্মতলার ধর্নামঞ্চের চারপাশে মানুষের ভিড়। রাজনৈতিক কর্মসূচির মাঝেই হঠাৎ নজর কাড়লেন এক প্রবীণ ব্যক্তি। বয়স প্রায়...