Tuesday, June 2, 2026

বিয়ে তো হল, হানিমুন কবে? এবার উত্তর দিলেন দিলীপ ঘোষ

Date:

Share post:

ঘটা করে সকলের নজর কেড়েই বিয়েটা হয়েছিল। সেই সময়ই অপকটে বলেছিলেন – বিয়ে হল। হানিমুনও (honeymoon) যথা সময়ে হবে। যদিও তার মধ্যে অনেক জল গড়িয়েছে অনেক। তবে স্ত্রী রিঙ্কুকে দেওয়া কথা রেখে হানিমুনটাও শেষ পর্যন্ত সেরে ফেললেন দিলীপ ঘোষ। আন্দামানের (Andaman and Nicobar) সৈকতে খোশমেজাজে দেখা গেল প্রৌঢ় যুগলকে।

রাজনীতি থেকে ব্যক্তিগত জীবন – লুকোচুরির ধার ধারেন না প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। হানিমনুটাও (honeymoon) সেরকমই হাজারো ভক্তদের সঙ্গে আলাপচারিতায় কাটল আন্দামানে (Andaman and Nicobar)। আসলে আন্দামানে দীর্ঘদিন দলীয় দায়িত্ব নিয়ে কাজ করেছেন দিলীপ। ফলে এলাকা একেবারেই চেনা। রয়েছেন বহু পরিচিত ও অনুরাগী মানুষজন। ফলে আন্দামান-নিকোবরে স্ত্রীর সঙ্গে হানিমুনটা নিরিবিলিতে হতে পারল না। তবে তাতেই যেন অনেক বেশি ভালো কেটেছে আন্দামানের পাঁচটা দিন, জানাচ্ছেন রিঙ্কু।

আরও পড়ুন : এসআইআর বড় বালাই! ৭০ বছর বয়সে ‘বাবা’ হলেন লালগোলার নূরাল শেখ

এর আগে কাজের প্রয়োজনে দিল্লিতে বা পাহাড়ে যেতে হয়েছে। কিন্তু এবার সম্পূর্ণ ঝাড়া হাত-পা। শুধুমাত্রই স্ত্রীর জন্মদিন পালনকে উপলক্ষ্য করে পাঁচ দিন সমুদ্র ঘেরা দ্বীপে এখানে ওখানে ঘুরলেন দিলীপ-রিঙ্কু। অবশ্য যেখানেই গেছেন মিলেছে অনুগামী ও ভক্তদের সেলফি বা ছবির আবদার। হাসিমুখে সেই সব মিটিয়ে মন থেকে যেন অনেকটাই হালকা দিলীপ-রিঙ্কু জুটি। বিধানসভা নির্বাচনের (assembly election) কাজে নামার আগে অনেকটাই অক্সিজেন যোগাবে পাঁচ দিনের এই সফর, মনে করছেন দুজনেই।

Related articles

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...

মার্কিং-বিতর্কে চরম অস্বস্তি! চাপের মুখে অপসারিত সিবিএসই-র চেয়ারম্যান ও সচিব

সিবিএসই-র দ্বাদশের বোর্ড পরীক্ষার মূল্যায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার চাপের মুখে বোর্ডের চেয়ারম্যান এবং সচিবকে অপসারণ করা হল।...

রোদে পুড়েও দলনেত্রীর ডাকে ধর্নায় যাদবপুরের অশীতিপর তৃণমূল কর্মী!

তপ্ত দুপুর। ধর্মতলার ধর্নামঞ্চের চারপাশে মানুষের ভিড়। রাজনৈতিক কর্মসূচির মাঝেই হঠাৎ নজর কাড়লেন এক প্রবীণ ব্যক্তি। বয়স প্রায়...