Wednesday, June 3, 2026

সব পক্ষকে নিয়ে বৈঠক ডাকল কেন্দ্র, ভারতীয় ফুটবলে জট কাটবে?

Date:

Share post:

৩ ডিসেম্বর আইএসএল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে ক্রীড়া মন্ত্রকের(Sports Ministry)সঙ্গে বৈঠকে এফএসডিএল(FSDL), আইএসএল ক্লাব(ISL)  ও ফেডারেশন(AIFF) প্রতিনিধিরা থাকবেন ।ওইদিনই আই লিগ ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠক।

অচলাবস্থা কাটার ইঙ্গিত আগেই পাওয়া যাচ্ছিল। অবশেষে আশা করা হচ্ছে আইএসএল(ISL) কবে শুরু হবে তার একটা দিশা পাওয়া যেতে পারে বুধবারের বৈঠকের পর।

জানা গিয়েছে, দুপুর ১.৩০ মিনিট থেকে ধাপে ধাপে বৈঠক করবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ও সরকারের প্রতিনিধিরা। প্রথমে ১.৩০ মিনিটে আইএসএলের ক্লাবগুলির সঙ্গে বৈঠক হবে। দুপুর ২.১৫ মিনিটে আইলিগ ও এক নীচের ডিভিশনের ক্লাবসমূহকে নিয়ে বৈঠকে বসবে ক্রীড়ামন্ত্রক।

দ্বিতীয় ধাপে  বেলা ৩টে নাগাদ এফএসডিএল, ৩.৩০ মিনিটে বাকি বিডার, বিকেল ৪টের সময় সম্প্রচারকারী সংস্থা, ওটিটি প্ল্যাটফর্মগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে। বিকেল ৪.৩০ মিনিটে সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে একত্রে বৈঠকে বসবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক।

ভারতীয় ফুটবলের সমস্যা সমাধানে পুরোপুরি ব্যর্থ ফেডারেশন। কোনও সমাধানই করতে পারেননি কল্যাণ চৌবেরা। ফলে হস্তক্ষেপ করতে হয়েছে কেন্দ্রীয় সরকারকে। আইএসএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি ফেডারেশনের ডাকা বৈঠকে যোগ দেননি। আবার আই লিগের ক্লাবগুলি ফেডারেশনের বৈঠকে না গিয়ে সরাসরি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যের সঙ্গে বৈঠক করেন।

এর আগে সুপ্রিম কোর্টের শুনানিতে কেন্দ্র জানিয়েছিল, ভারতীয় ফুটবলের সমস্যা নিয়ে তারা ওয়াকিবহাল, দুই সপ্তাহ সময় চেয়েছিল কেন্দ্র সমস্যা সমাধানে।

পরিস্থিতি যা এআইএফএফ-র আর কিছুই করণীয় নেই। ফেডারেশন সভাপতির ডাকা বৈঠকে মোহনবাগানের কোনও প্রতিনিধি থাকছে না।ইস্টবেঙ্গলের ইনভেস্টরের কোনও প্রতিনিধি থাকবেন না। থাকতে পারেন ক্লাবের কোনও প্রতিনিধি।

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...