Wednesday, June 3, 2026

উচ্চ মাধ্যমিকে ১২ পাতার মধ্যেই উত্তর বাধ্যতামূলক, নয়া নির্দেশ জারি সংসদের

Date:

Share post:

উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ঘোষণা করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৬ সালের চতুর্থ সেমিস্টার থেকে শিক্ষার্থীরা নির্ধারিত ১২ পাতার উত্তরপত্রের মধ্যেই উত্তর দিতে হবে। অতিরিক্ত পাতা পাওয়া যাবে না।

এর আগে শিক্ষার্থীরা ১৬ পাতায় উত্তর লিখতে পারত। প্রয়োজন হলে পরীক্ষাকেন্দ্র থেকেও অতিরিক্ত পাতা জোগানো হতো। তবে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, অতিরিক্ত পাতার সেলাই সব সময় ঠিকভাবে করা যায় না। অনেক সময় পাতা ছিঁড়ে পড়ে যায়, যার ফলে উত্তরপত্রের সঠিক মূল্যায়ন বাধাগ্রস্ত হয়। এই সমস্যার সমাধানেই নতুন পদ্ধতি চালু করা হয়েছে।

সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আরও বলেন, “চতুর্থ সেমিস্টারের সময় কোনওরকম অতিরিক্ত পাতা দেওয়া হবে না। সংসদ যে ১২টি পাতা দেবে, তার মধ্যেই উত্তর লিখতে হবে। এর থেকে বেশি পৃষ্ঠার প্রয়োজন হবে না।” ২০২৬ সালের চতুর্থ সেমিস্টার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। শিক্ষার্থীদের জন্য এটি একটি স্পষ্ট নির্দেশনা, যাতে তারা পূর্বেই নিজের উত্তর পরিকল্পনা করে নিতে পারেন।

আরও পড়ুন- উন্নয়নমূলক কাজ চালিয়ে যেতে হবে! এসআইআর আবহে জেলার প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...

প্রত্যশা মতোই কর্নাটকের মসনদে শিবকুমার, মন্ত্রিসভায় সিদ্দারামাইয়ার পুত্রসহ ১২

কর্নাটকের ২৫তম মুখ্যমন্ত্রী (25th CM of Karnataka) হিসেবে শপথ নিলেন কংগ্রেসের নবনির্বাচিত পরিষদীয় দলনেতা ডিকে শিবকুমার (DK Shivkumar)।...

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...