Monday, April 6, 2026

বাজেট পরিকল্পনায় ‘দীর্ঘমেয়াদি উন্নয়ন’ জোরদার করতে উদ্যোগ রাজ্যের

Date:

Share post:

আগামী ২০২৬–২৭ অর্থবর্ষের রাজ্য বাজেট এবার রাষ্ট্রসংঘ নির্ধারিত দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যের সঙ্গে আরও বেশি সামঞ্জস্য করে প্রণয়নের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। অর্থ দফতরের বাজেট শাখার নির্দেশিকায় রাজ্যের সব দফতরকে বলা হয়েছে—প্রশাসনিক ব্যয় থেকে শুরু করে বড় প্রকল্পভিত্তিক ব্যয় পর্যন্ত, প্রতিটি ‘হেড অব অ্যাকাউন্ট’ কোন দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যের সঙ্গে যুক্ত তা অনলাইনে আপলোড করতে হবে।

২০১৫ সালে রাষ্ট্রসংঘ গৃহীত ১৭টি লক্ষ্য অন্তর্ভুক্ত করেছে দারিদ্র্য দূরীকরণ, খাদ্য সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, লিঙ্গ সমতা, বিশুদ্ধ জল, জ্বালানি, পরিবেশ ও জলবায়ু সহ বিভিন্ন ক্ষেত্র। রাজ্যের তরফে জানানো হয়েছে, এই তথ্যভাণ্ডারের মাধ্যমে ভবিষ্যতে বাজেটে কোন খাতে কত ব্যয় হচ্ছে এবং তা কোন উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সম্পর্কিত, তা সুসংগঠিতভাবে উপস্থাপন করা যাবে। এছাড়া ব্যয়-সহ অর্জিত সাফল্যের হিসেবও স্পষ্টভাবে জানা যাবে।

অর্থ দফতরের সূত্রে জানা গিয়েছে, এই উদ্দেশ্যে রাজ্যের ‘আই-বাজেট’ পোর্টালে একটি নতুন মডিউল চালু করা হয়েছে। দফতরগুলিকে লগ-ইন করে প্রতিটি প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্য বেছে নিতে হবে। কোনো প্রকল্প যদি কোনও লক্ষ্যের সঙ্গে মেলে না, সেক্ষেত্রে সেটিকে ‘নট অ্যালাইন্ড’ হিসেবে চিহ্নিত করতে হবে। একাধিক লক্ষ্য থাকলে একাধিক লক্ষ্যও নির্বাচন করা যাবে।

নির্দেশিকায় বলা হয়েছে, প্রকল্পভিত্তিক অপারেটররা তথ্য নথিভুক্ত করবেন, নোডাল অফিসাররা তা যাচাই করবেন, আর্থিক উপদেষ্টারা চূড়ান্ত পরীক্ষা করে অনলাইনে জমা দেবেন। দফতরগুলিকে ১২ ডিসেম্বরের মধ্যে এই তথ্যভাণ্ডার সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সংযুক্ত পরিশিষ্টে ১৭টি দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্য ও সংক্ষিপ্ত বিবরণ রয়েছে, যার মধ্যে রয়েছে সমতার নিশ্চয়তা, দীর্ঘমেয়াদি শহর উন্নয়ন, শিল্প ও উদ্ভাবন, দায়িত্বশীল ব্যবহার, জীববৈচিত্র্য সংরক্ষণসহ অন্যান্য ক্ষেত্র। রাজ্য সরকারের এই উদ্যোগের উদ্দেশ্য, বাজেট প্রণয়ন আরও স্বচ্ছ এবং লক্ষ্যনির্ভর করা, যাতে উন্নয়নমূলক নীতির প্রভাব স্পষ্টভাবে মূল্যায়ন করা যায়।

আরও পড়ুন – গ্রুপ সি -ডি’তে থাকা ‘অযোগ্য’দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...