Friday, June 5, 2026

লক্ষ্য চাকরি দেওয়া, চাকরিরতরা চাকরি ফিরে পাওয়ায় আমি খুশি: প্রাথমিকের রায়ে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সিঙ্গল বেঞ্চের রায়ে খারিজ করে প্রাথমিকের (Primary) ৩২ হাজারের চাকরি বহাল রাখল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ (Division Bench)। বুধবার, এই রায়ের পরেই বিষয়টি নিয়ে সন্তোষ প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ডিভিশন বেঞ্চ জানায়, ৯ বছর ধরে চাকরি করাক পরে এখন চাকরি গেলে বিরূপ প্রভাব পড়বে। হাইকোর্টের এই রায় নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ”চাকরিরত ভাইবোনেরা চাকরিটা ফিরে পেয়েছে আমি খুশি।”

চাকরি বহালের বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “বিচারকে শ্রদ্ধা করি। হাইকোর্টের রায়কে শ্রদ্ধা করি। আমি খুশি আমার ভাই বোনদের চাকরি সুরক্ষিত করতে পেরেছি। বিচার বিচারের মতো চলবে। চাকরিরত ভাইবোনেরা চাকরিটা ফিরে পেয়েছে আমি খুশি।”
আরও খবরভাঙন রোধে মোদি সরকার কিছু করেনি, ২০০ কোটি টাকা দিয়েছে রাজ্য: মালদহে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

এর পরেই মুখ্যমন্ত্রী বলেন, চাকরি বাতিল করা কাজ নয়। তাঁর কথায়, ”কথায় কথায় আদালতে গিয়ে চাকরি খেয়ে নেওয়ার বিষয়টা ঠিক নয়। আমাদের লক্ষ্য চাকরি দেওয়া, মোটেও চাকরি কেড়ে নেওয়া নয়।” এর আগে বারবার এই বিষয় নিয়ে সরব হয়েছেন মমতা। তিনি বলেছেন, রাজ্য সরকারি দিলেই সেটা আটকাতে কোর্টে ছোটেন বিরোধীরা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ”আমাদের লক্ষ্য চাকরি দেওয়া, মোটেও চাকরি কেড়ে নেওয়া নয়।”

Related articles

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...

ঢাল নেই, তলোয়ার নেই! নিধিরাম সর্দার হয়ে থাকতে না চেয়ে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের (Mala Ray) কাছে ইস্তফাপত্র জমা দেন...