Tuesday, February 3, 2026

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

Date:

Share post:

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার তিনি মালদার গাজোলে জনসভায় বক্তব্য রাখেন। এসআইআর (SIR) থেকে কেন্দ্রীয় বঞ্চনা – কোনও ইস্যুতেই মালদহবাসীর পাশে থাকার বার্তা বাদ রাখেননি তিনি। এবার পালা বহরমপুরের। বৃহস্পতিবার বহরমপুর (Bahrampur) স্টেডিয়াম ময়দানে লক্ষাধিক মানুষের সমাবেশে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো। ওই সভা শেষে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার করে আবার কলকাতা ফিরে যাবেন বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে।

বৃহস্পতিবারের মুখ্যমন্ত্রীর সভার জন্য ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। বুধবার সকাল থেকে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং তৃণমূল নেতৃত্ব বারবার বহরমপুর স্টেডিয়ামে (Bahrampur stadium) গিয়ে খতিয়ে দেখেন শেষ মুহূর্তের প্রস্তুতি। তৃণমূল কংগ্রেসের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার বলেন, বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে মুখ্যমন্ত্রীর (Chief Minister) জনসভা শুরু হয়ে যাবে। মুর্শিদাবাদ জেলার ২২ টি বিধানসভা কেন্দ্র থেকে লক্ষাধিক মানুষ বহরমপুর শহরে আসবেন। দলের কর্মী সমর্থকদেরকে বহরমপুর স্টেডিয়ামে আনার জন্য পর্যাপ্ত বাস এবং অন্যান্য গাড়ির ব্যবস্থা করা হচ্ছে।

তবে কোন বার্তার জন্য অপেক্ষা করছেন বহরমপুরের মানুষ? অপূর্ববাবু জানান, সাম্প্রদায়িকতার বিপক্ষে এবং ধর্মনিরপেক্ষতার পক্ষে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলা থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে কী বার্তা দেন সেদিকে আমাদের সকলের নজর রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিজেপি শাসিত রাজ্যে এই রাজ্যের বাংলা ভাষাভাষী মানুষদের উপর নির্মম অত্যাচার করা হচ্ছে। সেই বিষয়ে মুখ্যমন্ত্রী আমাদেরকে কোনও দিশা দেখান কিনা তার দিকেও আমাদের নজর থাকবে। প্রসঙ্গত, মুর্শিদাবাদের বহু পরিযায়ী শ্রমিক (migrant labour) বিজেপির রাজ্যে বারবার হিংসার মুখে। তাঁদেরই দিশা দেখাবেন দলনেত্রী, আশা মুর্শিদাবাদের (Murshidabad)।

আরও পড়ুন : SIR প্রক্রিয়া চলাকালীন ‘হেল্প ক্যাম্প’: কীভাবে সাহায্য পাবেন, বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

সেই সঙ্গে এসআইআর নিয়ে যে নিশ্চয়তা দলনেত্রী মালদহে দিয়েছেন, তেমন প্রতিশ্রুতি মুর্শিদাবাদের মানুষও চাইছেন। তেমনটা আশা প্রকাশ করে অপূর্ব বলেন জাতীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি এসআইআর-এর নামে এনআরসি লাগু করতে চাইছে। এর প্রতিবাদে মুখ্যমন্ত্রী নেতৃত্বে সমগ্র মুর্শিদাবাদ জেলার মানুষ তাঁর সঙ্গে রয়েছে। আগামীকালকের জনসভায় মুখ্যমন্ত্রী জেলাবাসীর জন্য উন্নয়নের কোনও বার্তা দেন কিনা সেদিকেও আমরা সকলে উদগ্রীব হয়ে রয়েছি।

spot_img

Related articles

রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সি হানা, মঙ্গলের সকালে দুর্গাপুর-আসানসোলে ইডি অভিযান

রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই এজেন্সি দিয়ে বাংলার মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি (BJP)। গত...

৫০ বছর পর চাঁদের কক্ষপথে মানব অভিযানে NASA! ঘোষিত দিনক্ষণ 

‘অ্যাপোলো-১১’ অভিযানের ( Apollo 11 mission) প্রায় পাঁচ দশক পর ফের চাঁদের কক্ষপথে (lunar orbit) মার্কিন গবেষণা সংস্থার...

হলফনামা দিতে পারল না ED, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি 

দেশের শীর্ষ আদালতে পিছিয়ে গেল ইডি - আইপ্যাক মামলার শুনানি। নতুন দিন ঘোষণা আদালতের। আইপ্যাকের (IPAC) কলকাতা অফিসে...

মোদির মুখে ট্রাম্প-স্তুতি, ভারতীয় পণ্যের উপর শুল্ক কমালো আমেরিকা 

ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) প্রশংসায় পঞ্চমুখ ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্টের আগ্রাসী নীতি, একের পর...