Friday, June 5, 2026

কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল, বাংলার বকেয়ার দাবিতে সংসদ চত্বরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ

Date:

Share post:

বছরের পর বছর বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি (BJP) সরকার, সংসদে শীতকালীন অধিবেশন শুরু হতেই কেন্দ্রীয় বঞ্চনা থেকে শুরু করে কর্মসংস্থান নিয়ে সরব তৃণমূল সাংসদরা। অধিবেশনের প্রথম তিন দিনে ৯৮টি প্রশ্ন করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, কাকলি ঘোষ দস্তিদার, দোলা সেন, ডেরেক ও ব্রায়েন, সাগরিকা ঘোষরা। আদালতের নির্দেশ সত্ত্বেও এখনও পর্যন্ত ১০০ দিনের টাকা আটকে রেখেছে বিজেপি সরকার। আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পে বাংলার প্রাপ্য প্রায় ২ লক্ষ কোটি। মোদি সরকারের (Modi Government) উদ্দেশ্যপ্রণোদিত বাংলা বঞ্চনার বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখালেন ঘাসফুলের সাংসদরা (TMC MP’s protest)। এদিন বিজয় চক থেকে মকরদ্বার পর্যন্ত মিছিল করেন কাকলি ঘোষদস্তিদার (Kakali Ghosh Dastidar), শতাব্দী রায় (Shatabdi Roy), সুস্মিতা দেব, ডেরেক ও ব্রায়েন (Derek o Brayen), জুন মালিয়া-সহ অন্যান্যরা।

চলতি অধিবেশন শুরু হতেই রাজ্যের প্রাপ্য বকেয়া নিয়ে লোকসভা ও রাজ্যসভা দুই কক্ষেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় তৃণমূল সাংসদদের। কালো প্ল্যাকার্ড হাতে এদিন মোদি সরকারের বিরুদ্ধে স্লোগানও তোলেন তাঁরা।কাকলি বলেন, “একশো দিনের কাজ, আবাস যোজনা, জলজীবন মিশন-সহ একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে মোদি সরকার। কেন্দ্রের ৬৪টি দল বাংলায় এসেছে। আমরা হিসাব দিয়েছি। রিপোর্টে তারা সন্তুষ্ট। কিন্তু তারপরও বকেয়া টাকা গায়ের জোরে আটকে রাখা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে বিজেপি।” অন্যদিকে প্রায় একই সময়ে মকরদ্বারের সামনে অবস্থান বিক্ষোভ করতে দেখা যায় I.N.D.I.A-এর অন্যান্য নেতাদেরও।

Related articles

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...

ঢাল নেই, তলোয়ার নেই! নিধিরাম সর্দার হয়ে থাকতে না চেয়ে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের (Mala Ray) কাছে ইস্তফাপত্র জমা দেন...