Sunday, June 7, 2026

Road to London: ভারত থেকে সড়ক পথে ১৬০০০ কিলোমিটার পাড়ি

Date:

Share post:

এককালে নাকি কলকাতা থেকে লন্ডন বাস চলত। তবে সেসব সোনালি অতীত পেরিয়ে জাহাজের পরে, এখন বিমানের যুগ। কিন্তু অ্যাডভেঞ্চার স্পোর্টস প্রিয় মানুষদের জন্য ভারত (India) থেকে লন্ডন (London) পর্যন্ত ১৬ হাজার কিলোমিটার ভ্রমণের ব্যবস্থা করেছে অ্যাডভেঞ্চারস ওভারল্যান্ড (Adventures Overland) নামে একটি সংস্থা। নিজের গাড়ি নিয়ে অথবা গাড়ি ভাড়া করে এই দীর্ঘ পথ অতিক্রম করা যাবে। তবে গাড়ি নিজেদেরই চালিয়ে নিয়ে যেতে হবে।

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলা সঞ্জয় মদন এবং তুষার আগরওয়াল ২০১২ সালে অ্যাডভেঞ্চারস ওভারল্যান্ড তৈরি করেন। আগামী বছর ১৭ এপ্রিল থেকে ২০ জুন এই ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। ভারতের গোরক্ষপুর থেকে শুরু হবে Road to London।

নেপাল, চিন, কিরগিজস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, রাশিয়া, জর্জিয়া, তুরস্ক, গ্রিস, বুলগেরিয়া, সার্বিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র, জার্মানি, বেলজিয়াম এবং ফ্রান্স হয়ে বেড়াতে বেড়াতে পৌঁছে যাবেন লন্ডন। ৬৫ দিনের এই ‘অভিযানে’ বৈচিত্র্যময় অঞ্চলগুলির মধ্য দিয়ে গাড়ি (Car) চালানোর অভিজ্ঞতা হবে।

আরও পড়ুন : বড়ে বড়ে দেশো মে… DDLJ-র ৩০ বছর পূর্তিতে লন্ডনের লেস্টার স্কোয়ারে ব্রোঞ্জের রাজ-সিমরন

এই ১৮টি দেশের দর্শনীয় স্থানগুলিই ঘুরে দেখাই নয়, সেখানকার শিল্প-সংস্কৃতি চাক্ষুষ করা ও দেশীয় খাবার চেখে দেখার সুযোগও থাকবে এই যাত্রায়।

এতটা পড়ে যদি মনে হয়, খরচ কত হবে? তাহলে জানিয়ে রাখি সেই অংকটা মাথাপিছু সাতাশ সাতাশ পঞ্চাশ ২৭লক্ষ ৫০ হাজারের থেকে কিছু বেশি। কারণ এর সঙ্গে GST-সহ আরও কিছু কর যোগ হবে।

Related articles

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...

ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

কাউন্সিলরদের বৈঠক বাতিল করে রবিবার দুপুরে দিল্লির উদ্দেশে রওনা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিরোধী...

প্রথম কর্মসূচির সাফল্য ঘোষণা: CJP-কে সমর্থন অখিলেশ-কেজরি-শিবসেনার

শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দেশের শিক্ষা মন্ত্রীর পদত্যাগের যে দাবি তুলেছে 'আরশোলা' অপবাদ পাওয়া দেশের যুবসমাজ, তারাই...

শহরে সক্রিয় প্রাক-বর্ষার বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস 

গরমের ইনিংস শেষ করে এবার বর্ষাবরণের প্রস্তুতি শুরু। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, টানা দুদিনের বৃষ্টিতে...