Sunday, June 7, 2026

উত্তরপ্রদেশের বাসিন্দা অমিতাভ! এসআইআর বিভ্রাটের শিকার খোদ বিগ-বি

Date:

Share post:

ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়া (special intensive revision) চলছে দেশের বিভিন্ন রাজ্যের। আরে সেই রিভিশন পর্বেই উঠে এল অবাক করার মতো তথ্য। মুম্বইয়ের অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) নাকি উত্তরপ্রদেশের (UP )ঝাঁসির বাসিন্দা? আসলে এসআইআর তো সেটাই বলছে! মুম্বাইয়ের জুহুতে প্রত্যেক বছর বিগ-বিকে ভোট দিতে দেখা যায়। অথচ এসআইআর (SIR )বলছে, ২০০৩ সালের ঝাঁসির ভোটার তালিকায় রয়েছে অমিতাভর নাম। অবাক কাণ্ড!

বিশেষ নিবিড় সংশোধনের সময় নাকি দেখা গেছে, অমিতাভ উত্তরপ্রদেশের ঝাঁসির বাসিন্দা। শুধু তিনি নন, তাঁর বাবার নামও রয়েছে ঝাঁসির ভোটার তালিকায়। সেই তালিকাতেই রয়েছে তাঁর বাবা হরিবংশ রাই বচ্চনের নাম। ঝাঁসির ওর্চা গেট এলাকার বাসিন্দা হিসেবে দেখানো হয়েছে তাঁদের। কিন্তু যে ৫৪ নম্বর বাড়ির কথা বলা হয়েছে তাঁদের ঠিকানা হিসেবে, দেখা যাচ্ছে ওই ঠিকানায় এখন কোনও বাড়িরই অস্তিত্ব নেই। সেখানে রয়েছে একটি মন্দির। আরও আশ্চর্যের বিষয়, ওই একই ঠিকানায় রয়েছে আরও এক পিতা-পুত্রের নাম। পুরো ঘটনাটা জানাজানি হওয়ার পরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে ওই এলাকায়। বাসিন্দারা জানিয়েছেন, এলাকায় কোনওদিনই আসেননি বিগ-বি।

 

Related articles

স্বরূপের গ্রেফতারিতে ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ জয়ের উদযাপন দেব- অনির্বাণের!

টলিপাড়ার 'বয়কট সংস্কৃতি' প্রায় দেড় বছরের জন্য কাজ কেড়ে নিয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)কাছ থেকে। কিন্তু এবার...

প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ধাক্কা ব্রাজিলের, চোট পেয়ে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার

বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি...

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...