Sunday, June 7, 2026

কোচবিহারে তৃণমূলের মিছিলে আচমকা হামলা, অভিযোগের আঙ্গুল বিজেপির দিকে

Date:

Share post:

কোচবিহার জেলার মাথাভাঙ্গা ১ ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের (TMC ) মিছিলে হামলা, অভিযোগের আঙুল বিজেপির (BJP) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রাজ্যের শাসকদলের দাবি আগামী ৯ ডিসেম্বর (মঙ্গলবার) কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জনসভা সফল করতে দলের পক্ষ থেকে মিছিলের আয়োজন করা হয়েছিল। ওই এলাকাতেই বিজেপির একটি কর্মসূচি ছিলো। অভিযোগ অতর্কিত ভাবে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে তাঁদের মিছিলে ঝাঁপিয়ে পড়ে এবং মারধর করে। বেশ কয়েকজন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তিন জন  মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তদন্ত শুরু হয়েছে। জেলার ঘাসফুলের কর্মী সমর্থকরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের জেরে গোটা বাংলা আজ তাঁর পাশে। সামনে বিধানসভা নির্বাচন অথচ বিজেপির পায়ের তলায় মাটি নেই। নির্বাচনে লড়াই করতে না পেরে এভাবে হামলা চালিয়েছে রাতের অন্ধকারে।

 

Related articles

১৫ বছরেই ভারতীয় দলে, বৈভবের জন্য বিশেষ ব্যবস্থা বিসিসিআইয়ের

১৫ বছর বয়সে দেশের জার্সিতে খেলতে সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। শনিবার বিসিসিআইয়ের (BCCI) তরফে আয়ারল্যান্ড এবং...

অনুব্রতর বিরুদ্ধে লক্ষাধিক টাকার ইট লুটের অভিযোগ শুভেন্দুর! 

তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে এবার ৩০ লক্ষ টাকার ইট লুটের অভিযোগ এনে থানার দ্বারস্থ...

রবিবাসরীয় সকালে সোনা-রুপোর দামে কত হেরফের, জেনে নিন এক ঝলকে

সপ্তাহের শেষ দিন রবিবারে (Precious Metals Sunday) অনেকেরই নজর থাকে সোনা-রুপোর দামের উপরে। আপনি যদি আজ সোনা বা...

অরূপ বিশ্বাসকে দ্বিতীয় নোটিশ: সোমবার তলব

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে নতুন করে খাতা খুলেছে মেসিকাণ্ডের। পুলিশের দ্বারস্থ শতদ্রু দত্ত। এবার সেই মামলায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী...