Tuesday, June 9, 2026

খিদিরপুর থেকে ম্যারাথন: দৌড়লেন মেয়র, পুলিশ কমিশনার

Date:

Share post:

স্বাস্থ্যই সম্পদ, শরীর ঠিক থাকলে সব ঠিক থাকবে, রবিবার সকালে ম্যারাথনে দৌড়ের মাঝেই জানিয়ে দিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Fakim)। নিজেও স্বাস্থ্য নিয়ে তিনি যে সচেতন সেই কথাও বুঝিয়ে দিলেন মেয়র (Mayor)। সঙ্গে ছিলেন তাঁর বড় মেয়ে। রবিবার সকালে খিদিরপুরের সেন্ট থমাস স্কুল থেকে এই ম্যারাথন (marathon) শুরু হয়। সেখানে অংশ নিয়েছিলেন ফিরহাদ, প্রিয়দর্শিনী হাকিম, কলকাতার পুলিশ কমিশনার-সহ (Kolkata Police Commissioner) বহু বিশিষ্টজন। নতুন প্রজন্মকে শরীর ও স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার কথাও এদিন বলেন তিনি। এদিনের ম্যারাথনে বিভিন্ন প্রান্তর থেকে প্রায় ৩৫০০ মানুষ অংশগ্রহণ করেছিলেন।

ফিরহাদ হাকিম বলেন, সারা শহর থেকেই অনেকে এসেছেন। আমিও একটু দৌড়েছি আজ এখানে। সিপি নিজেও দৌড়েছেন। সকালে উঠে স্বাস্থ্য পরিচর্যা মানুষের অভ্যাসে। এটা খুব ভাল যে মানুষ এখন ফিটনেসের দিকে নিজর দিচ্ছেন। আনন্দের জন্যে দৌড়াও। বাংলায় আমরা আনন্দে থাকি। সবাই মিলে একসঙ্গে থাকি। এই খিদিরপুরে (Kidderpur) আমরা সকলে মিলেমিশে থাকি। কে কোন জাতের, কে কোন ধর্মের এমন কোনও কিছু নেই। সবাই মিলে দৌড়চ্ছেন। আনন্দ করছি, হইহই করছি। এটাই তো বাংলার সংস্কৃতি। আর সকালে উঠে দৌড়লে স্বাস্থ্য ঠিক থাকলে মন ঠিক থাকবে। আর মন ঠিক থাকলে একাগ্রতা বৃদ্ধি পাবে।

আরও পড়ুন : শীতের ইনিংস চলবে, আগামী ৭ দিন পারদ পতনের পূর্বাভাস হাওয়া অফিসের

প্রসঙ্গত গত রবিবার সকালেও ময়দানে ম্যারাথন হয়েছে। আজকের ম্যারাথনের জন্য কিছুটা হলেও যান নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে এই নিয়ে কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা (Manoj Verma) নির্দেশিকা প্রকাশ করে জানিয়ে দিয়েছিলেন রবিবারের ম্যারাথন চলাকালীন খিদিরপুর রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ, কুইন্সওয়ে, রেড রোডের উত্তরমুখী লেন, গার্ডেনরিচ ফ্লাইওভার, সিজিআর রোড এবং বর্ধমান রোডে যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল। এই রাস্তাগুলি মূলত ম্যারাথন রুটের আওতায় পড়ছে তাই গাড়ির প্রবেশ নিষিদ্ধ করা হয়।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...