Tuesday, June 9, 2026

হনুমান-ধ্বজা উড়িয়ে গীতাপাঠ! বিজেপি নেতাদের উপস্থিতিতে গুলিয়ে গেল রাম-কৃষ্ণ

Date:

Share post:

হিন্দু ধর্মের ধর্মগুরু, যোগগুরু, আধ্যাত্মিক গুরুদের উপস্থিতিতে রবিবার শীতের সকালে গীতাপাঠের আয়োজন করা হয়। তবে মাঠের ছবি দেখে রামায়ণ-মহাভারত গুলিয়ে যাওয়ার জোগাড়। বিজেপি যে আদতে রাম-নাম জপের বাইরে বেরোতে পারে না, ফের একবার প্রমাণ হল ব্রিগেডের (Brigade parada ground) গীতাপাঠের আসর থেকে। বিজেপি নেতারা ভরালেন পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠের (Gitapath) মাঠ। মঞ্চের শোভা বাড়ালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। দূর দূরান্ত থেকে গাড়ি করে ভক্তরা ভরালেন ব্রিগেডের আসন। তবে মাঠ ভরা নিয়ে রয়ে গেল সংশয়।

সনাতন সংস্কৃতি সংসদের (Sanatan Sanskriti Sansad) ডাকে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয় ব্রিগেডে রবিবার। তিন মাস ধরে সাধু সন্তরা এই প্রস্তুতি নিয়েছিলেন। আয়োজনকদের দাবি গীতাপাঠের মাহাত্ম্য প্রচারই তাঁদের মূল উদ্দেশ্য। যদিও বিজেপি নেতাদের উপস্থিতিতে গীতাপাঠের আসর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির প্রচারের আসরেই পরিণত হয়েছিল রবিবার। বিজেপি রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের (Samik Bhattacharya) পাশাপাশি প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) উপস্থিত ছিলেন। এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও (Dilip Ghosh)।

আরও পড়ুন :রাজ্যের থেকে বিনামূল্যে জমি নিয়েও যোগা হাসপাতাল হলো না কেন, কেন্দ্রের ব্যর্থতায় ক্ষুব্ধ চিকিৎসকরা

রামমন্দির প্রতিষ্ঠাতা বিজেপি নেতারা উপস্থিত হবেন, আর রামের বন্দনা থাকবে না, তা যেন অস্বাভাবিক। মাঠের সর্বত্র ভরে ছিল হনুমানের (Hanuman) পতাকায়। রুদ্রমূর্তি হনুমান বিজেপি নেতাদের উপস্থিতির প্রমাণ হিসাবে ব্রিগেডের (Brigade parade ground) মাঠে উজ্জ্বল ছিল। গীতার তিনটি অধ্যায়ের পাঠের পাশাপাশি সন্ন্যাসীদের তরোয়াল প্রদর্শনী ও পূজাপাঠে ভক্তির পাশাপাশি শক্তির প্রদর্শন সাড়া ফেলে রবিবাসরীয় ব্রিগেডে।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...