Saturday, May 30, 2026

সমবায় নির্বাচনে সবুজ ঝড়! সন্দেশখালিতে বিজেপিকে উড়িয়ে ৯ আসনেই জয়ী তৃণমূল

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার সন্দেশখালির কৃষি সমবায় নির্বাচনে একক আধিপত্য দেখাল তৃণমূল। খুলনা কৃষি সমবায় সমিতির ন’টি আসনেই জয় পেয়েছেন তৃণমূল প্রার্থীরা। ফল প্রকাশের পর সবুজ আবিরে মেতে ওঠে তৃণমূল কর্মী-সমর্থকরা। রাজনৈতিক মহলের মতে, বহুল আলোচিত এলাকায় এই ফলাফল আগামী নির্বাচনের আগে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

সন্দেশখালি বরাবরই বিজেপির শক্তঘাঁটি বলে পরিচিত। তার মধ্যেই সমবায় নির্বাচনে তৃণমূলের পরিষ্কার জয় রাজনৈতিক পর্যবেক্ষকদের দৃষ্টিতে তাৎপর্যপূর্ণ। বিজয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন বাপি সরদার, অঞ্জনা রায় মন্ডল, শঙ্কর দাস, পঞ্চানন বিশ্বাস-সহ মোট ৯ জন। ব্লক তৃণমূল সভাপতি দিলীপ মল্লিক, যুব সভাপতি গৌড় রায়, দীপঙ্কর মৃধা ও শফিকুল ইসলাম গাজি বিজয়ীদের মালা পরিয়ে স্বাগত জানান। দলীয় নেতৃত্বের দাবি, ২০২৪ সালের লোকসভা ভোটের সময় ‘বিজেপির অপপ্রচার’ মানুষ প্রত্যাখ্যান করেছেন এবং এই ফল সেই বার্তাই বহন করছে।

আরও পড়ুন- গরমের ছুটি কমে মাত্র ছ’দিন! নয়া নির্দেশিকা জারি মধ্যশিক্ষা পর্ষদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পেট্রোল-ডিজেলের পর বিদ্যুৎ! সারচার্জের নামে যোগীরাজ্যে ১০ শতাংশ বাড়ছে মাশুল

একের পর এক মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল সাধারণ মানুষ। পশ্চিম এশিয়ার (West Asia) অস্থিরতার কারণে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির ধাক্কা...

দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে, বেলেঘাটায় নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস অভিষেকের

বেলেঘাটায় নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

নতুন সরকারকে নিয়ে আশাবাদী, ইন্ডাস্ট্রিতে আগামী দিনে ভালো কাজ হবে: দেব 

রাজ্যে ক্ষমতার পালাবদল হওয়ার পর থেকে একে একে ডিগবাজি খেতে শুরু করেছে টলিউড অভিনেতা-অভিনেত্রীরা। এবার কি সেই তালিকায়...

I.N.D.I.A.-র বৈঠক আসন্ন: মমতাকে ফোন রাহুলের

দেশের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের প্রাসঙ্গিকতাকে স্বীকৃতি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)। ইন্ডিয়া জোটের আগামী বৈঠকের জন্য...