Monday, June 15, 2026

অভিনেতা অশোক কুমারের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য বাংলার মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম সুপারস্টার অশোক কুমারের অভিনয়ে আসা যেন নাটকীয় এক অধ্যায়। অভিনয় জীবনের শুরুতেই শুনতে হয়েছিল, চোয়াল এবং থুতনির গড়নের কারণে ছবির পর্দায় তিনি মানানসই নন। ২০০১ সালে ১০ ডিসেম্বর তিনি প্রয়াত হন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নিজের সোশ্যাল হ্যান্ডেলে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানান। তিনি লেখেন, ”চিরসবুজ দাদামণি, কিংবদন্তি চলচ্চিত্র আইকন, অশোক কুমারকে তাঁর মৃত্যুবার্ষিকীতে আমার তরফ থেকে বিনম্র শ্রদ্ধা।”

ভারতীয় ছায়াছবির ইতিহাসে ভাগলপুরের প্রবাসী বাঙালি এই পরিবার যেন এক অবিচ্ছেদ্য অঙ্গ। সেই পরিবারের বড় ছেলে কুমুদলাল সকলের দাদামণি হিসেবেই পরিচিত। ইন্ডাস্ট্রিতে এসেও তিনি সেই নামেই থেকে গেলেন। দর্শকদের মনেও তিনি সকলের দাদামণি। যদিও পরে সিনেমা জগতে এসে কুমুদলাল নাম বদলে তিনি অশোক কুমার (Ashok Kumar) হয়ে যান। অশোককুমারের দুই ভাই বিখ্যাত অভিনেতা. অনুপ কুমার গঙ্গোপাধ্যায় ও কিশোর কুমার গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, অশোক কুমার ও দেবিকা রানিকে প্রথম ভারতীয় সুপারস্টার নায়ক-নায়িকা বলা হত। তাঁদের ‘অচ্যুত কন্যা’, ১৯৩৬ সালে মুক্তি পেয়ে দর্শনকুলে রীতিমত সাড়া ফেলে দেয়।

 

Related articles

বদলে গেল ফেসবুক প্রোফাইল! রাতারাতি রাজ্যের ‘সবথেকে বড় দলে’ যোগদানের হিড়িক

লোগো এক। দলের নাম এক। রাতারাতি নতুন ফেসবুক প্রোফাইল খুলে গেল এনসিপিআই-এর। আর সেখানেই পুরোনো সব রেকর্ড প্রায়...

ISL খেলার আশ্বাস সচিব ওয়াসিমের, দলের প্রস্তুতি থেকে স্পনসর নিয়ে বড় বার্তা হুমায়ুনের

কয়েক দিন হল মহমেডানের(Mohammedan Sporting Club) দায়িত্ব নিয়েছেন হুমায়ুন কবীর। ফুটবল দল গঠনের আগে ক্লাব কমিটি গঠন করছেন...

মিলল না জামিন, পুরনিয়োগ মামলায় জেলেই সুজিত

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মিলল না জামিন। ১ জুলাই পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে (Sujit Basu)।...

আসন পুনর্বিন্যাস করে কলকাতায় পুরভোট: দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আসন পুনর্বিন্যাস করে আগামী ৬ মাসের মধ্যে । সোমবার পুরসভার স্বচ্ছতা কর্মসূচির অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এসে ঘোষণা করলেন...