Monday, June 15, 2026

‘নকল’ হুমায়ুনের ফুটেজ খেল কে: পর্দাফাঁস ‘বিদেশী’ ধর্মগুরুদের

Date:

Share post:

প্রচুর অর্থ অনুদান। বিপুল জন সমর্থন। বিদেশ থেকে ধর্মগুরুদের সমর্থন ও আশীর্বাদ। এই প্রচার করেই মুর্শিদাবাদে বাবরি মসজিদ (Babri Masjid) স্থাপন করার জন্য জনসমর্থন আদায় করছেন। মিডিয়ার শিরোনামে থাকার চেষ্টা করছেন। কিন্তু আদতে যে বিদেশী ধর্মগুরুদের (Qari) দেখিয়ে একটি সম্প্রদায়ের মানুষের বিশ্বাস অর্জন করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir), আদতে সেই ধর্মগুরুরা কেউ বিদেশী তো ননই। বরং তাঁরা এই বাংলারই বাসিন্দা। এই খবর প্রকাশ্যে আসার পরে দায় ঠেলাঠেলি শুরু হুমায়ুনের। ধর্ম ও ইতিহাসকে হাতিয়ার করে হুমায়ুনের এই প্রচার দেখেই অভিনেতা ঋত্বিক চক্রবর্তী (Ritwik Chakraborty) কটাক্ষ করেছেন, দেখেছেন আজকাল নকল হুমায়ুন কেমন আসল বাবরের নামে ফুটেজ খায়?

সৌদি আরব (Saudi Arabia) থেকে দুই ধর্মগুরু বা ক্কারি (Qari) বাবরি মসজিদ প্রতিষ্ঠার মঞ্চে ৬ ডিসেম্বর হুমায়ুন কবীরের হাতে হাত রেখে ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ করেন। এমনটাই মঞ্চ থেকে সেদিন দাবি করেছিলেন হুমায়ুন। পরে দেখা যায় এই দুই ধর্মগুরুর (Qari) মধ্যে একজন মুর্শিদাবাদেরই বাসিন্দা। অন্যজন মেদিনীপুরের বাসিন্দা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্বীকার করে নেন হুমায়ুন (Humayun Kabir)। এরপরই তিনি দাবি করছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি তাঁকে এক্ষেত্রে ভুল বুঝিয়েছেন। তাই বিদেশ থেকে ধর্মগুরু আসার বদলে রাজ্যের ধর্মগুরুদের দেওয়া হয়েছে।

সেখানেই প্রশ্ন, মঞ্চে কে উঠেছে তা কি জানতেন না হুমায়ুন? না কি তাঁর সহযোগী আয়োজকরা খোঁজ না নিয়ে ধর্মগুরুদের মঞ্চে তুলেছিলেন? এমনটাও কী হতে পারে? তবে তো ধর্মগুরুদের পরিচয় জানতেন হুমায়ুন। তারপরেও কেন তিনি তাঁদের বিদেশী বলে পরিচয় দিলেন, উঠেছে প্রশ্ন।

আরও পড়ুন : নির্বাচনের হুঁশিয়ারি হুমায়ুনের! বিজেপির মুখোশ-ধারী নেতার অবস্থান বোঝালো তৃণমূল

এই মিথ্যাচারের পরে আবার হুমায়ুন দাবি করেছেন হায়দরাবাদ থেকে তাঁর শুভাকাঙ্খী তাঁর জন্য বাউন্সার (bouncer) পাঠিয়েছে। তারা আবার বন্দুকধারী। কিন্তু এই আগ্নেয়াস্ত্রের অনুমতি দেয়নি রাজ্য পুলিশ (West Bengal Police)। ফলে আদালতের দ্বারস্থ হুমায়ুন। কিন্তু সেই মামলা তিনি লড়ছেন কোথা থেকে? কলকাতায় এতদিন তিনি এমএলএ হস্টেলেই থাকতেন। কিন্তু তৃণমূল তাঁকে সাসপেন্ড করার পরে ঠিকানাই বদলে গেল ভরতপুর বিধায়কের। তিনি নিউটাউনে (New Town) বাইপাসের ধারে সেই বিলাশবহুল হোটেলে থাকছেন, যেখানে সাধারণত বিজেপির শীর্ষ নেতারা থাকেন, কলকাতায় এলে। সেখানেই প্রশ্ন উঠেছে হুমায়ুনের ধর্মীয় নেতা থেকে নিরাপত্তা – আসলে মদত দিচ্ছে কারা?

Related articles

বসিরহাটে সিভিক ভলান্টিয়ারকে মারধর! কাঠগড়ায় বিজেপির নেতা

কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ারকে মারধর ও হেনস্থা করার অভিযোগ উঠল বিজেপির (BJP Leader-Worker) নেতা-কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর...

রাহুলের মৃত্যুর তদন্তে সিআইডি, দিঘায় বাড়ছে নিরাপত্তা বলয়: ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড়। এবার এই মামলার তদন্তভার সিআইডির (CID)...

জনস্বার্থ না দ্বিচারিতা! যোগ দিবস উপলক্ষে ৭ দিন বন্ধ রেড রোড

মিল নেই কথায় আর কাজে! প্রথম থেকেই রাজ্য বিজেপির (West Bengal BJP) দাবি ছিল যে মানুষের স্বাচ্ছন্দের জন্য...

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগলের রহস্যমৃত্যু

কয়েক ঘণ্টা আগেই রিল পোস্ট করেছিলেন কিন্তু তারপরেই রহস্যমৃত্যু ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগলে (Sanchita Ugle)। যদিও...