Friday, June 19, 2026

উদয়-অনামিকার দাম্পত্যে ভাঙ্গন! টলিপাড়ার চর্চায় টেলিপর্দার রিয়েল লাইফ জুটি 

Date:

Share post:

বছর শেষেই কি আরও এক বিচ্ছেদের খবর আসতে চলেছে টলিপাড়ায়? ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty) সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে এ প্রশ্নই ঘোরাফেরা করছে বাংলা সিরিয়াল জগতের আনাচে কানাচে। ‘পরিণীতা’ ধারাবাহিকের রায়ান ওরফে উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh) আর অনামিকার সম্পর্ক বহুদিনের। দুজনের অফস্ক্রিন জুটি দর্শকেরও খুব পছন্দ। কিন্তু এবার উদয়ের সঙ্গে নিজের সব ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে মুছে ফেললেন অভিনেত্রী। তাহলে কি সম্পর্ক ভাঙতে চলেছে (Uday-Anamika seperation buzz) ? ইতিমধ্যেই শুরু হয়েছে ফিসফাস।

বিনোদন জগতের তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা নতুন নয়। তাঁরা কখন কী বলছেন বা কী করছেন তার ওপর সর্বদা মিডিয়ার লাইমলাইট ফোকাস করা থাকে। তাই না চাইলেও খবরের শিরোনামে উঠে আসেন সেলিব্রেটিরা। বাংলা টেলিভিশন জগতের ছটফটে জনপ্রিয় অভিনেতা উদয় (Uday Pratap Singh) কয়েক বছর আগেই অনামিকার সঙ্গে গাঁটছড়া বাঁধেন। দুজনেই সোশ্যাল মিডিয়াতেও (Social media) বেশ জনপ্রিয়। প্রায় নিয়মিতই ব্যক্তিগত জীবনের রিলস তৈরি করেন তাঁরা (বিশেষ করে অনামিকা)। কিন্তু এবার সেই সোশ্যাল মিডিয়া থেকেই উদয়ের সঙ্গে নিজের সব ছবি মুছে ফেললেন অভিনেত্রী। এ বিষয়ে তাঁকে জিজ্ঞেস করা হলে অনামিকার সাফ উত্তর, “সোশাল মিডিয়াটা মূলত আমার কাজের জায়গা। ব্যক্তিগত জীবন তুলে ধরার জায়গা নয়। আর আমার তা করার কোনও ইচ্ছাই নেই। এটা একান্তই আমাদের ব্যক্তিগত বিষয়। আমি এই নিয়ে কাউকে কিছু বলতে চাই না। তাতে যে যা পারছে বলুক।” কিন্তু এই উত্তরে কৌতূহলের অবসান ঘটেনি দর্শকদের। তাই সকলেই অপেক্ষা করছিলেন উদয়ের মন্তব্যের। অভিনেতা বলছেন, “এটা এমন কিছু বিষয় নয়। আমার মনে হয় এটা যার যার সিদ্ধান্ত। এটা নিয়ে এত ভাবার কিছু নেই। আমরা একসঙ্গেই আছি। আলাদা হইনি। আমাদের মধ্যে কোনও সমস্যা হয়নি। আর এই আলোচনা আমাদের বিন্দুমাত্র বিচলিতও করে না।” কিন্তু সত্যিই কি তাই? নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোন গল্প তা হয়তো জানা যাবে খুব শিগগিরই। তবে সম্পর্ক ভাঙার গুঞ্জনের মাঝে আপাতত একসঙ্গেই আছেন উদয় -অনামিকা।

 

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...