Wednesday, February 11, 2026

ইন্ডিগো-র সিইও-কে এতদিনে তলব GDCA-র! মাঠে নেমে তদন্তে আধিকারিকরা

Date:

Share post:

১০ ডিসেম্বর থেকে গোটা দেশে স্বাভাবিক হতে পারে ইন্ডিগো-র বিমান পরিষেবা। এমন সম্ভাবনার কথা জানানো হয়েছিল সংস্থার তরফে। কিন্তু ১০ ডিসেম্বর বুধবার সবকিছু সেই তিমিরেই। বিমান পরিষেবা সংখ্যায় কিছুটা বাড়লেও দুর্ভোগ খুব একটা কমেনি যাত্রীদের (passengers)। এই পরিস্থিতিতে সারা দেশে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। অবশেষে বুধবার আবার জেগে উঠল ডিজিসিএ (DGCA)। ডেকে পাঠানো হল ইন্ডিগো-র (Indigo) সিইও-কে (CEO)। সেই সঙ্গে সশরীরে জবাবদিহি করতে হবে সব বিভাগের আধিকারিকদের।

ডিজিসিএ-র তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছয়টি বিষয়ে উত্তর তৈরি করে ডিজিসিএ (DGCA) দফতরে ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সাক্ষাৎ করতে হবে ইন্ডিগো-র সিইও-কে (CEO, Indigo)। সেই সঙ্গে বেশ কয়েকটি দফতরের উচ্চপদস্থ আধিকারিকদেরও তলব করা হয়েছে ডিজিসিএ দফতরে। যে বিষয়গুলি নিয়ে প্রশ্ন করা হয়েছে তার মধ্যে রয়েছে – উড়ানের বর্তমান ব্যবস্থাপনা, পাইলট ও ক্রু নিয়োগ পরিকল্পনা, বিমান বাতিলে টাকা ফেরৎ, লাগেজ ফেরতের ব্যবস্থা, যাত্রীদের সময়মতো খবর দেওয়া, বাতিলের পরে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা।

আরও পড়ুন : অচলাবস্থার জেরে শাস্তির মুখে ইন্ডিগো, কেড়ে নেওয়া হতে পারে শতাধিক বিমান!

পাশাপাশি বিমান বন্দরগুলিতেও তদন্তে পাঠানো হচ্ছে ডিজিসিএ-র আধিকারিকদের। তাঁরা উড়ান বাতিলের পাশাপাশি যাত্রী স্বাচ্ছন্দের দিকগুলি বিমানবন্দরে গিয়ে তদন্ত করবেন। গোটা বিমানবন্দরের ক্ষেত্রেই এই দিকগুলি খতিয়ে দেখা হবে। সেই সঙ্গে ইন্ডিগো-র কর্মীর হিসাবও নেবেন। প্রত্যেক আধিকারিককে নিকটবর্তী বিমানবন্দরগুলিতে আগামী দু-তিনদিনের মধ্যে এই তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

spot_img

Related articles

ক্রমাগত ঘৃণা ভাষণ! অসম মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্যের শিক্ষাবিদ

নির্বাচন জিততে যে কোনও ধরনের অধঃপতনকেই আর পরোয়া করছেন না অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। যেভাবে তিনি ক্রমাগত রাজ্যের...

থাইল্যান্ডের স্কুলেও বন্দুকবাজের হামলা, আটক ১৮ বছরের তরুণ

কানাডার (Canada) ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার স্কুলে বন্দুকবাজের আতঙ্ক ছড়িয়ে পড়ল থাইল্যান্ডে (Thailand)। বুধবার দক্ষিণ থাইল্যান্ডের...

বাংলার ‘প্যাড ওম্যান’: স্বীকৃতি মুখ্যমন্ত্রীর

রিলে আমরা প্যাড ম্যান দেখেছিলাম। এবার রিয়েল দেখা গেল প্যাড ওম্যানকে। তিনি প্রীতি মিঞ্জ (২৮)। চা বাগানের মহিলাদের...

বক্স অফিসে ‘মর্দানি’র দাপট নিয়ে কালীঘাটে ‘বলিউড কুইন’ রানি! সঙ্গে দেবশ্রী

বর্তমানে বলিউডের (Bollywood) সর্বত্রই এখন চর্চার কেন্দ্রে রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee) ও তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মর্দানি ৩’...