Thursday, June 18, 2026

ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রির জন্য মারধর! প্রতিবাদ পরমব্রতর

Date:

Share post:

৭ ডিসেম্বর কলকাতা ময়দানে গীতাপাঠের দিন, দুই প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। সরগরম সেলিব্রিটি মহলও। চিকেন প্যাটিস বিক্রির ‘অপরাধে’ গরীব বিক্রেতার বাক্স থেকে সব প্যাটিস ফেলে দেওয়ার অভিযোগও উঠেছে দুই বিজেপি কর্মীর বিরুদ্ধে। সমাজমাধ্যমে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে গেরুয়া প্রতিনিধিদের বিরুদ্ধে। এবার সেই ঘটনা নিয়ে মুখ খুললেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

গরিব বিক্রেতার পক্ষে সওয়াল করে পরম বলেন, ‘’আমরা তো কলকাতার ময়দানে ননভেজ বা ভেজ প্যাটিস ভেবে খাই না। আমরা তো ননভেজ খাই। বাঙালিরা তো মাংশাসী। আমরা তো প্রতিদিন আমিষ খাই। সেই মানুষটা হয়তো বুঝতে পারেননি এই অনুষ্ঠানে আমিষ বিক্রি করাটা উচিত নয়। তিনি তো তাঁর জীবিকা নির্ধারণ করছিলেন।’’

তিনি আরও বলেন, ‘’গীতা পাঠ তো খুব ভালো জিনিস। আমার বাড়িতে নিয়মিত হয়। ভদ্রলোক তো এমনিতে কোনো অন্যায় করেনি। হতে পারে সেই প্রেক্ষিতে ওটা ভুল বা ঠিক। এটা ওঁর রুজিরুটি। মারধর করাটা কখনো ঠিক নয়। এটা আমি সমর্থন করতে পারছি না।’’

প্রসঙ্গত, এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ময়দান থানায় জোড়া এফআইআর দায়ের হয়েছে। দুই বিক্রেতাই এফআইআর করেছেন। নির্যাতিতদের মধ্যে হুগলির বাসিন্দা রিজায়ুল জানান ৭ ডিসেম্বর দুপুর ১টার সময় ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রি করছিলেন। সেই সময় কয়েক জন চড়, ঘুষি মেরেছেন তাঁকে। বাক্সে থাকা ৩ হাজার টাকার খাবার নষ্ট হয়েছে। এই মারধরের ঘটনায় বেশ কড়া প্রতিক্রিয়া এসেছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন – টলিউডের কলাকুশলীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষিত রাখতে শুরু ‘মনের বন্ধু ফেডারেশন’

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...