Friday, June 19, 2026

চাপে পড়েছে বিজেপি! সংসদে এবার গালাগালি অমিত শাহর

Date:

Share post:

সত্যি কথা গায়ে বাজে। কেন্দ্রের বিজেপি সরকারের এখন এমনই অবস্থা। গোটা দেশে নোটবন্দি, দেশাত্মবোধের জিগির সব উপায়ে নির্বাচন করায়ত্ত করার খেলা শেষ। এবার শুরু হয়েছে ভোটবন্দি। আর বিরোধীরা যেই সেই এসআইআর-এর (SIR) নামে ভোটবন্দির খেলা প্রতি পদে পদে ধরে দিতে শুরু করেছে, বেজায় বেকায়দায় নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকার। এবার তা প্রকাশ করে ফেললেন নরেন্দ্র মোদির সেকেন্ড ইন-কম্যান্ড অমিত শাহ (Amit Shah)। সংসদে সরাসরি গালি (slang) দিয়ে ফেললেন তিনি।

বুধবার বিরোধীদের চাপে অবশেষে লোকসভায় (Loksabha) এসআইআর নিয়ে আলোচনায় বাধ্য হয় বিজেপির স্বৈরাচারী সরকার। সেখানে একের পর এক নির্বাচন কমিশন (Election Commission) ও কেন্দ্রের বিজেপি সরকারের মুখোশ খুলতে থাকেন বিরোধী সাংসদরা। আর সেই তির সোজা এসে বিঁধতে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহকে। শেষ পর্যন্ত চাপে পড়ে নিজের বক্তব্য রাখার সময় সংযম হারান অমিত শাহ (Amit Shah)। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) প্রশ্নের জবাব দিতে গিয়ে বলে ফেললেন ‘শালা’ (slang)।

আরও পড়ুন : নরেন্দ্র হলেন ‘বাজপেয়ি’! সংসদে এ কি বললেন অভিজিৎ

অমিত শাহ সংসদে দাঁড়িয়ে যে মেজাজ হারিয়েছেন, তা তাঁর গালাগালিতেই স্পষ্ট। শাহর মুখ থেকে গালি বেরোতেই প্রতিবাদে সরব হন বিরোধী সাংসদরা। পরে বিরোধীরা সকলেই এই আচরণ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) কটাক্ষ করে জানান, অমিতদা যেই আপনি নির্বাচন কমিশনকে দিয়ে বাংলা জেতার স্বপ্ন দেখতে শুরু করলেন ওমনি আপনি আপনার মাথা আর জিভের সংযম হারালেন – চিল চিল ঠাণ্ডা ঠাণ্ডা কুল কুল। বাংলায় শুধু তৃণমূল (TMC)।

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...