Saturday, June 13, 2026

বিয়ে ভাঙ্গার পর জনসমক্ষে স্মৃতি, জানালেন ‘প্রকৃত ভালবাসা’র কথা

Date:

Share post:

বিশ্বকাপ জয়ের পর থেকে যেন ঝড় বয়ে গেছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) জীবনে। সব থেকে সুখের সময়টাই পরিণত হয়েছে চরম অস্বস্তি, বিষাদ আর খারাপ অভিজ্ঞতায়। কিন্তু যিনি ২২ গজের ‘ক্যুইন’ তাঁকে ব্যক্তিগত কোনও কিছুই যে খুব বেশি করে প্রভাবিত করতে পারে না তা স্পষ্ট করলেন স্মৃতি (SM)। বিয়ে ভাঙ্গার পর প্রথমবার জনসমক্ষে এসে অকপটে বললেন নিজের ‘প্রকৃত ভালবাসা’র কথা। বুধবার একটি অনুষ্ঠানে অধিনায়ক হরমনপ্রীত করের সঙ্গে স্বমহিমায় দেখা গেল বিশ্বজয়ী ক্রিকেটারকে।

সোশ্যাল মিডিয়াতে স্মৃতি আগেই জানিয়েছিলেন, বিয়ের প্রসঙ্গ নিয়ে আর কোন কথা বলতে চান না। তাঁর লক্ষ্য শুধুই ক্রিকেট। দেশের জন্য একের পর এক ট্রফি জিততে মনোনিবেশ করতে চান তিনি। এবার তা বুঝিয়ে দিলেন বুধবারে রাজধানীর এক অনুষ্ঠানে। সতীর্থর সঙ্গে সেখানে উপস্থিত হয়ে হাসিমুখে বিশ্বজয়ী ক্রিকেটার বলেন, “আমার মনে হয় না ক্রিকেটের চেয়ে বেশি আর কিছু ভালবাসি। ভারতের জার্সিই আমাদের মোটিভেট করে। সমস্ত সমস্যা একপাশে সরিয়ে রেখে একটা বিষয়েই ফোকাস করি।”

অনুষ্ঠানে হরমনকে জড়িয়ে ধরতে দেখা গেছে স্মৃতিকে। প্রিয় ক্রিকেটারকে এভাবে দেখে খুশি অনুরাগীরা। সোশ্যাল মিডিয়া জুড়ে এই মিষ্টি মুহূর্তেই ছবি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। পলাশের স্মৃতি মুছে মান্ধানার লক্ষ্য আসন্ন শ্রীলঙ্কা সিরিজ জয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিও যে মনে মনে শুরু করে দিয়েছেন সেটাও বোঝা গেল তাঁর হাবেভাবে। লং গাউনে স্মৃতির মুখে চেনা হাসি দেখে স্বস্তিতে তাঁর ফ্যানেরা।

 

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...