Saturday, June 13, 2026

মেসি ম্যাচে মোহনবাগানের হয়ে খেলবেন প্রাক্তনীরা, দলে রয়েছেন পড়শি ক্লাবের কর্তাও

Date:

Share post:

মাঝে মাত্র আর একদিন। তারপরেই কলকাতায় মেসি(Messi) ম্যাজিক। শনিবার যুবভারতীতে মেসির মেগা শো। একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে মেসি অলস্টার(Messi All star) এবং ডায়মন্ডহারবার অলস্টার।১৫ মিনিট করে দুটো অর্ধ হবে। ৫ মিনিটের বিরতি। বর্তমান ফুটবলাররা নন, সবুজ মেরুন জার্সিতে দেখা যাবে প্রাক্তনীদের। অনেক দিন পর আবার সবুজ মেরুন জার্সিতে দেখা যেত ব্যারেটোকে। কিন্তু ব্রাজিলিয়ান তারকা নাম প্রত্যাহার করে নিয়েছেন।

১৪ জনকে নিয়ে গড়া হচ্ছে মোহনবাগান অলস্টার দল। ব্যারেটো না খেলা প্রসঙ্গে সরকারিভাবে কিছু জানা যায়নি। তবে ব্যারেটো ব্রাজিলিয়ান হওয়ায় আর্জেন্টিনা তারকাদের সঙ্গে মঞ্চ ভাগ করে নিতে চাইছেন না ব্যারেটো। ফলে শিল্টন পাল মোহনবাগান দলকে নেতৃত্ব দেবেন।

মোহনবাগান দলে খেলতে পারেন সংগ্রাম মুখোপাধ্যায়, শিল্টল পাল, দুলাল বিশ্বাস, কিংশুক দেবনাথ, রহিম নবি, লালকমল ভৌমিক, হাবিবুর রহমান, অসীম বিশ্বাস, দীপেন্দু বিশ্বাস, ডেনসন দেবদাস, বসুদেব মণ্ডল, দীপক মণ্ডল, গৌতম ঘোষ এবং অমিত দাস। দলের কোচ থাকবে মানস ভট্টাচার্য। দীপেন্দু বিশ্বাস মহমেডান কর্তা বর্তমানে। কিন্তু দীর্ঘদিন খেলেছেন মোহনবাগানে। তাই দীপেন্দুকেও দলে রাখছে মোহনবাগান।

শুক্রবার গভীর রাতে কলকাতায় নামবেন, সকালে হোটেলেই থাকছে স্পনসরদের অনুষ্ঠান। লেক টাউন মোড়ের কাছে তাঁর নিজের সত্তর ফুটের মূর্তি উদ্বোধন করার কথা ছিল।  কিন্তু নিরাপত্তার কারণে তিনি হোটেল থেকেই ভার্চুয়ালি মূর্তি উদ্বোধন করতে পারেন।

মেসিকে সবুজ মেরুন জার্সি উপহার দিচ্ছে মোহনবাগান ক্লাব। তবে  আর্জেন্টাইন মহাতারকাকে উপহার দেওয়ার জন্য ১৯১১’র অনুকরণে তৈরি হচ্ছে বিশেষ জার্সি। সেই জার্সিই মেসির হাতে তুলে দেবেন সচিব সৃঞ্জয় বসু ও সভাপতি দেবাশি, দত্ত।

থাকছে আরও চমক, অনুষ্ঠানে থাকছেন শাহরুখ খানও। কিং খান জানিয়েছেন কলকাতায় মেসির অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। ফলে এক মঞ্চে থাকছেন মেসি, শাহরুখ,সৌরভ, মমতা, এক কথায় তারকা সমাবেশ।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...