Monday, April 13, 2026

রাজ্যের উন্নয়নকে গতি দিতে এক দিনে ২০ হাজার ৩০ কিমি রোড প্রজেক্টের উদ্বোধন মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

রাজ্যের সর্বত্র উন্নয়নের কাজ আরও এগিয়ে নিতে এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কৃষ্ণনগর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট ২০ হাজার ৩০ কিলোমিটার রাস্তা নির্মাণের “পথশ্রী” ও “রাস্তাশ্রী” প্রকল্পের কাজের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।

অনুষ্ঠানের মঞ্চ থেকেই কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে, তবুও রাজ্যের উন্নয়ন থেমে নেই। তাঁর কথায়, “এক দিনে ২০ হাজার কিলোমিটার রাস্তা উদ্বোধন হল। কেন্দ্র টাকা বন্ধ করার পরও আমরা ৩৯ হাজার কিলোমিটার রাস্তা করেছি। মোট ১ লক্ষ ৮৩ হাজার কিলোমিটার রাস্তা এবং ৩৬১টি সেতু নির্মাণ করেছি আমরা। উন্নয়নে রাজ্য আগে ১ নম্বরে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে।”

এদিন কৃষ্ণনগর সরকারি মহাবিদ্যালয়ের গাবতলা ময়দানে দাঁড়িয়ে “পথশ্রী” ও “রাস্তাশ্রী” প্রকল্পের ট্যাবলোতেও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র নদিয়া জেলায় গ্রামাঞ্চলে ৮০৮ কিলোমিটার এবং শহরাঞ্চলে ১৬৭ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ শুরু হচ্ছে এই প্রকল্পের অধীনে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব ড. মনোজ পন্থ, রাজ্য মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, কৃষ্ণনগর লোকসভার সাংসদ মহুয়া মৈত্র, জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মির, জেলা শাসক অনীশ দাশগুপ্ত-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা। প্রশাসনিক মহলের মতে, নির্বাচনের আগে ব্যাপক রাস্তা নির্মাণ প্রকল্প গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। এতে উপকৃত হবেন জেলার সাধারণ মানুষ, বিশেষত গ্রামাঞ্চলের পথচারী ও কৃষিজীবীরা।

আরও পড়ুন – তথ্য প্রযুক্তি, গবেষণা থেকে গ্রাহক পরিষেবা: দেশের উন্নয়নের নেতৃত্বে GCC

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...