ফের গুজরাটে (Gujrat) ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু (Bridge Under Construction)। এবার নির্মীয়মাণ সেতু ভেঙে ৫ জনের আহত হওয়ার খবর মিলেছে। শুক্রবার সকালে গুজরাটের ভালসাদ জেলার ঔরঙ্গা নদীর উপর নির্মীয়মাণ সেতুর (Bridge Under Construction) গার্ডার ভেঙে পড়ে। পাঁচজন শ্রমিক আহত হন।

ভালসাদে ঔরঙ্গা নদীর (Auranga River) উপরে সেতু তৈরির কাজ চলছিল। এদিন, সকাল ৮টা নাগাদ পুরনো সেতুর সমান্তরালে যেখানে একটি নতুন সেতু তৈরি করা হচ্ছিল, সেখানে গার্ডারের উপরের অংশ ধরে রাখার জন্য দুটি স্তম্ভের মধ্যে রাখা একটি অস্থায়ী সাপোর্ট হঠাৎ করে পিছলে যায়। যার ফলে পুরো কাঠামোটি ভেঙে পড়ে। কর্তৃপক্ষ জানায়, গার্ডারের কাছে কর্মরত শ্রমিকরা নীচে আটকে পড়েন। পাঁচজন শ্রমিক আহত হন। তাঁদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ভালসাদ জেলার পুলিশ সুপার (SP) যুবরাজসিংহ জাদেজা বলেন, প্রকল্পের অংশ হিসেবে মাত্র ১৫ দিন আগে গার্ডারটি স্থাপন করা হয়েছিল। তাঁর কথায়, “দুটি স্তম্ভের মধ্যে রেলিং সাপোর্ট পিছলে যাওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটে”। ভালসাদের এসডিএম বিমল পটেল বলেন, “ঔরঙ্গা নদীর উপরে সেতু নির্মাণের সময় একটি গার্ডার ক্ষতিগ্রস্ত হওয়ায় সেতুটি ধসে পড়েছে। ঘটনাস্থলে ১০৫ জন শ্রমিক কাজ করছিলেন।“

–

–

–

–

–
–
–
