Tuesday, June 16, 2026

প্রীতি ম্যাচে পন্ড ফুটবল, মেসির সঙ্গে ছবি তুলেই আনন্দে আত্মহারা প্রাক্তনীরা

Date:

Share post:

ফুটবলের রাজপুত্র এলেন ভারতীয় ফুটবলের মক্কায়। কিন্তু তাঁর পায়ের যাদু দেখা থেকেই বঞ্চিতই থাকল যুবভারতী, মেসিও (Messi) দেখতে পেলেন না কলকাতা ফুটবলের কোনও ঝলক। মোহনবাগান ও ডায়মন্ডহারবার দলের প্রীতি ম্যাচ একটা হল কিন্ত কেন হল, কী জন্য হল সেটা নিয়েই বড় প্রশ্ন।

পূর্ব নির্ধারিত সূচি মেনে মেসি(Messi) স্টেডিয়ামে ঢোকার কিছুক্ষণ আগেই শুরু হল মোহনবাগান ও ডায়মন্ডহারবার দলের প্রীতি ম্যাচ। দুই দলেই বর্তমান কোনও ফুটবলার ছিলেন না। প্রাক্তনীদের ম্যাচে সবুজ মেরুন জার্সিতে নামলেন দীপেন্দু, সংগ্রাম, শিল্টন, বাসুদেব, দীপক মণ্ডলরা। অন্যদিকে ডায়মন্ডহারবারের জার্সিতে দেখা গেল দীপঙ্কর, রফিকদের। মেসিকে সম্মান জানিয়ে দুই দলের ফুটবলাররা ১০ নম্বর জার্সি পড়ে খেললেন, দুই দলের জার্সিতে মেসির ছবি। দুই দলে খেললেন ১৪ জন করে ফুটবলার।

 

প্রীতি ম্যাচে ছিল না কোনও আর্কষণ, দুই দলের ফুটবলারদের মনোভাব দেখে বোঝা যাচ্ছিল, তারা মাঠে খেলতে নেমেছেন শুধুমাত্রই মেসির সঙ্গে ছবি তোলার জন্যই। তাদের খেলার প্রতি বিন্দুমাত্র আগ্রহ ছিল না। খেললেন কম সময় কাটালেন বেশি। মিস পাস থেকে গোল নষ্টের প্রদর্শনী দেখলেন দর্শকরা। রীতিমতো দর্শকদের বিরক্তি উপহার দিলেন ফুটবলাররা।

কথা ছিল প্রীতি ম্যাচ কিছুক্ষণ দেখবেন মেসি। কিন্তু মেসির গাড়ি স্টেডিয়ামে ঢুকতেই হঠাত করেই বন্ধ হয়ে গেল ম্যাচ।  মেসির সঙ্গে ছবি তোলার জন্য হামলে পড়লেন প্রাক্তনীরা। অনেকে অটোগ্রাফ নিয়ে আত্মহারা হলেন, কেউ আবার নিয়ম ভেঙে পা জড়িয়ে ধরলেন। মেসি-সুয়ারেজরা নিজের চোখে একঝলকও দেখলেন না ম্যাচ। ফুটবলের রাজপুত্রের সামনে কলঙ্কিত হল ফুটবলই।

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...