Tuesday, June 16, 2026

মুম্বইয়ে মেসির অপেক্ষায় এবার করিনা

Date:

Share post:

মেসিকাণ্ডে বিক্ষুব্ধ কলকাতার দর্শক। চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় আজ স্টেডিয়ামে। এরপরেই কলকাতা ছেড়ে মেসি হায়দরাবাদের উদ্দেশে রওনা দেন। মেসির সঙ্গে দেখা করতে কলকাতায় এসেছিলেন শাহরুখ। হোটেলে কিং খানের সঙ্গে দেখা সাক্ষাৎ সেরেছেন মেসি। এবার মুম্বইতে মেসির জন্য অপেক্ষায় করিনা কাপুর।

‘গোট’ ট্যুরে কলকাতার পরে মেসির গন্তব্য হায়দরাবাদ। রবিবার দিল্লি এবং মুম্বইয়ে যাবেন তিনি। জানা গিয়েছে মুম্বইতে মেসির সঙ্গে দেখা করতে পারেন করিনা কাপুর খান। মেসির অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন বলেই খবর। করিনা ছাড়াও এদিনের মুম্বইয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন জন আব্রাহাম, জ্য়াকি শ্রফ, সচিন তেন্ডুলকর। বাকি অনুষ্ঠানসূচি এখনও জানানো হয় নি।

প্রসঙ্গত, কলকাতার ঘটনার পরেই উপ্পল স্টেডিয়ামে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। রয়েছে Z-শ্রেণির সুরক্ষা, বিশেষ বাহিনী এবং সর্বক্ষণ কড়া নজরদারি। মেসির জন্য আছে ২০টি গাড়ির কনভয়। ফালাকনুমা প্যালেসের চারপাশে রয়েছে কঠোর নিরাপত্তা বলয়।

আরও পড়ুন – বিধানসভা ভোটের আগে সমন্বয় বৈঠক, কড়া বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...