Tuesday, April 21, 2026

অকারণে মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে আক্রমণ কারা করছে? কেন করছে?

Date:

Share post:

যুবভারতীতে মেসিকে নিয়ে যে দুর্ভাগ্যজনক বিশৃঙ্খলা, তার জন্য বিরোধীরা-সহ কিছু মহল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) টার্গেট করে কুৎসিত আক্রমণ করছেন। অথচ এই আক্রমণ তাঁর প্রাপ্য নয়। কারণ, যে ঘটনা ঘটেছে, তার কোনো দায় মুখ্যমন্ত্রীর ছিল না। তিনি আমন্ত্রিত। তিনি যাচ্ছিলেন। তিনি যাওয়ার পথেই অঘটনের কথা শোনেন। মেসি (Lionel Messi) বেরিয়ে গেছেন। তাই তিনি মাঝপথে ফিরে যান। গোটা ঘটনা শুনে তিনি প্রবল বিচলিত ও ক্রুদ্ধ হন। সঙ্গে সঙ্গে যাকে যা বলার বলেন। দর্শকদের টাকা ফেরতের নির্দেশ দেন। প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি করে দেন। পুলিশ বেসরকারি আয়োজককে গ্রেফতার করে।

  • যুবভারতীতে যা হয়েছে, তা মুখ্যমন্ত্রী যাওয়ার আগে।
  • অনুষ্ঠান সরকারি ছিল না। বেসরকারি সংস্থা করেছে। তারা যা সহযোগিতা চেয়েছিল, সরকার দিয়েছে। ক্রীড়াদফতর, যুবভারতী কর্তৃপক্ষ ও পুলিশ যেটুকু নজর রাখার রেখেছিল। এর মধ্যে ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রী কী করবেন? তিনি যাওয়ার আগে আয়োজকদের ব্যর্থতায় মানুষ ক্ষিপ্ত।

কিছু অবাঞ্ছিত হ্যাংলার ছবি ওঠানোর ভিড়ে মেসিকে দেখতে না পেয়ে গোলমাল তুঙ্গে। সুযোগ নিয়েছে ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলা কয়েকজন। লজ্জাজনক পরিস্থিতি হয়েছে।

কিন্তু অন্যের ভুলের জন্য মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) কুৎসার মুখে ফেলা হচ্ছে কেন? তিনি কী করেছেন? তাঁর দিক থেকে মেসিকে কলকাতায় আনার আবেদনে যা অনুমতি বা সহযোগিতা, তা তো করা হয়েছে। কিছু লোক আচমকা হ্যাংলামি করবে আর অনেক বড়কর্তা উপস্থিত থাকলেও তাঁরা সামলাতে পারবেন না, এটা মুখ্যমন্ত্রী ভাববেন কী করে? অতীতে অনেক বড় কর্মসূচি হয়েছে। এই মেসিই খেলে গিয়েছেন মসৃণভাবে। ফলে এখন একটা সুযোগ পেয়ে যাঁরা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন, তাঁরা ঠিক করছেন না।

বস্তুত, বিজেপি (BJP), কংগ্রেস (Congress), সিপিএম (CPIM) থেকেই এই ধরণের কুৎসা হচ্ছে। অথচ তাদের জমানার অঘটনের তালিকা দিলে তারা কথা বলার ভাষা খুঁজে পায় না। অন্য ইস্যু না পেয়ে তারা এই বিভ্রাট নিয়ে অকারণে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে নেমেছে। এই ঘটনায় তদন্ত বা অন্য যা যা করার, মুখ্যমন্ত্রী করছেন।

Related articles

রাহুলের মৃত্যুর ২২ দিন পার, সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল ছবি বদলে বিশেষ বার্তা শ্বেতার!

'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারিতে সলিল সমাধি হয়েছে অভিনেতা লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul...

কাদের অ্যারেস্ট করা হবে লিস্ট করেছে গদ্দার! হলদিয়া থেকে তীব্র আক্রমণ দলনেত্রীর

গদ্দার লিস্ট করে দিয়েছে কাকে কাকে অ্যারেস্ট করতে হবে। মঙ্গলবার হলদিয়ার সভা থেকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো...

গ্রেফতার পাঠানের শ্বশুর ও আত্মীয়, নেপথ্যের কারণ জানুন

পশ্চিমবঙ্গে ভোটে ঝড় তুলেছেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান( Yusuf Pathan)। এরই মধ্যে মুম্বইয়ে গ্রেফতার প্রাক্তন ক্রিকেটার শ্বশুর এবং...

মোদিকে গুজরাট-মধ্যপ্রদেশে ঝালমুড়ি খেতে দেখিনি! বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা বিজেপির মুখে ঝামা ঘষলেন অভিষেক

বাংলায় ভোটপ্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নকল করে রাস্তার পাশে দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...