Tuesday, April 21, 2026

প্রায় তিন কোটির ক্ষতি: যুবভারতীর ক্ষতির ক্ষতিপূরণ চেয়ে জনস্বার্থ মামলা

Date:

Share post:

ফুটবল সমর্থকদের ভাঙচুরের সাক্ষী আগেও থেকেছে যুবভারতী ক্রীড়াঙ্গন। তবে এবার নজিরবিহীন। গ্যালারিতে সিট ভাঙচুর থেকে ফেন্সিং (fencing) ভাঙচুরেই এবার আর ঘটনা আবদ্ধ নেই। ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতেই দুদিন সময় লেগে যাচ্ছে পূর্ত দফতরের (PWD)। আনুমানিক ক্ষতি তিন কোটির। এবার যুবভারতীর এই ক্ষতির টাকা ফেরতের দাবিতে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা।

যুবভারতীতে বেসরকারি সংস্থার উদ্যোগে মেসি (Lionel Messi) বরণের অনুষ্ঠানে নজির বিহীন গণ্ডগোলের পরে বাংলার মুখে আরও কালি লেপতে উঠে পড়ে লেগেছে রাম-বাম। ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির এজলাসে মামলা দায়েরের আবেদন করেছেন বিরোধী দলনেতা (LoP) ও সিপিআইএমের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। স্বভাবতই বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া তদন্ত কমিটির বিরোধিতা করে মামলা করেছেন। রাম-বাম দুটি পৃথক মামলা দায়ের করেছে হাই কোর্টে।

আরও পড়ুন : যুবভারতী গর্বই দিয়েছে, আজ লজ্জিত করার ছক কাদের?

তবে যুবভারতীর শনিবারের ঘটনায় গোল পোস্ট ভেঙে, জাল পর্যন্ত ছিঁড়ে ফুটবলপ্রেমীরা নিজেদের কলঙ্ক সংগ্রহ করেছেন। মাঠ থেকে যুবভারতীর শৌচাগার পর্যন্ত বিশৃঙ্খার চিহ্ন। যার দরুণ ক্ষতির পরিমাণ প্রায় তিন কোটি হতে পারে। এবার আইনজীবী মৈনাল ঘোষাল সেই ক্ষতির অঙ্ক নিয়ে হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ। ক্ষতিপূরণ দিয়ে যুবভারতীর (Yuba Bharati) হাল ফেরানোর দাবি জানিয়েছেন তিনি। আয়োজক সংস্থাকেই সেই টাকা দিতে হবে, দাবি করেছেন আইনজীবী। সেই সঙ্গে দর্শকদের টাকা ফেরতেরও দাবি রয়েছে। সেই সঙ্গে আয়োজক সংস্থার বিরুদ্ধে ইডি (ED) তদন্তেরও দাবি রয়েছে এই মামলায়।

Related articles

নির্বাচনের মধ্যে ক্রমাগত সক্রিয় ইডি: তলব নুসরৎকে

২০২০ সালের মামলায় নতুন করে তলব প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরৎ জাহানকে। রেশন সংক্রান্ত জটিলতার মামলায় তলব (summoned) বলেই...

ঘরোয়া আলাপচারিতা থেকে মঞ্চে জনসভা: একই দিনে ভাবনীপুরে উভয় জনসংযোগে মমতা

গোটা রাজ্যে নির্বাচনী প্রচারের মধ্যেও নিজের কেন্দ্র ভবানীপুরকে এতটুকু অবহেলিত রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদরা...

৪৮ ঘণ্টা নয়, এবার টানা চার দিন বন্ধ মদের দোকান! কড়া ফরমান আবগারি দফতরের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে মদের কারবার নিয়ন্ত্রণে নজিরবিহীন কড়া পদক্ষেপ করল আবগারি দফতর। ভোটের আগে মদের দোকান বন্ধ...

জার্মান সুন্দরীকে নিয়ে বিতর্কে জেরবার! অনুষ্কাকে নিয়েই বৃন্দাবনে শান্তির সন্ধানে কোহলি

অক্ষয় তৃতীয়ার দিন, বৃন্দাবনে(Vrindavan) প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা(Virat Kohli , Anushka Sharma)। আইপিএলের...