Tuesday, April 21, 2026

দেবতার বিশ্রাম নেই! বাঁকে বিহারী মন্দিরে সময় নিয়ে প্রশাসনকে নিশানা শীর্ষ আদালতের

Date:

Share post:

বাঁকে বিহারী মন্দিরে সময়সূচি নিয়ে রাজ্য প্রশাসনকে এক হাত নিল শীর্ষ আদালত (Supreme Court)! সোমবার উত্তর প্রদেশের (Utter Predesh) বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে (Banke Bihari Temple) দর্শনের সময় এবং অন্যান্য ধর্মীয় রীতিনীতি পরিবর্তনের বিষয়ে একটি আবেদনের পর নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। ঐতিহাসিকভাবে মন্দিরের পুরোহিতরা যে গোস্বামী সম্প্রদায়ের সদস্য, তাঁদের দায়ের করা আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন একটি বেঞ্চ জানিয়েছে দুপুরে মন্দির বন্ধ করার পরে তাঁরা দেবতাকে এক মিনিটের জন্যও বিশ্রাম নিতে দেন না, তাঁরা এই সময়ে সবচেয়ে বেশি সুযোগের সদ্ব্যবহার করেন।”

বৃন্দাবনের বিশ্ববিখ্যাত বাঁকে বিহারী মন্দিরের (Banke Bihari Temple) দর্শন ও অন্যান্য সময়সূচি পরিবর্তন নিয়ে মামলার শুনানিতে এদিন কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চের এই পর্যবেক্ষণ নিয়ে ভক্তমহলে বেশ চর্চা শুরু হয়েছে। ‘VIP কালচার’কে বাঁকে বিহারী মন্দিরে দায়ী করা হচ্ছে। গোস্বামী সম্প্রদায়ের অভিযোগ ‘VIP কালচার’-এর ফলে মন্দিরের সময়সূচি পরিবর্তন করেছে উত্তরপ্রদেশ প্রশাসন। এই সম্প্রদায়ের থেকে বংশপরম্পরায় এই মন্দিরের পূজারি নির্ধারণ করা হয়। এবার সেই গোস্বামীরা সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্তের বিরোধিতা করে শীর্ষ আদালতে মামলা করেছে । তাঁরা জানান, ঋতু বদল মেনে মন্দিরের সময়সূচি বদলানো হয়। দুপুরে কিছু সময় মন্দির বন্ধ রাখা হয় ভগবানের বিশ্রাম বা ঘুমনোর জন্য কিন্তু প্রশাসন সেই কথা মানতে নারাজ। দুপুরে ভগবানের বিশ্রামের সময় বিশেষ দর্শনের জন্য ঠিক করা হয়েছে। এই সময়ে সাধারণ মানুষ মন্দিরে ঢুকতে পারেন না। এমনকি মোটা টাকার বিনিময়ে এই বিশেষ দর্শনের সুযোগ পাওয়া যায়। তাই ভগবানের বিশ্রামের নিয়ম ব্যাহত হচ্ছে বলেই মনে করা হচ্ছে।
আরও খবরমহিলাদের বিয়ে করা শুধু শোয়ার জন্য! কেরালার বাম নেতার নারীবিদ্বেষী মন্তব্যে নিন্দার ঝড়

প্রশাসনের সিদ্ধান্তকে নিশানা করেই এদিন প্রধান বিচারপতির বেঞ্চ সাফ জানিয়েছে, ‘আপনারা ভগবানকে বিশ্রাম নিতে দেন না…যখন মন্দির সাধারণের জন্য বন্ধ থাকে, তখন আপনারা মোটা অঙ্কের টাকা নিয়ে পুজো করার সুযোগ করে দেন!’’ উত্তরপ্রদেশ রাজ্য প্রশাসন, জেলা আধিকারিক এবং মন্দির পরিচালন কমিটিকে এরপরেই সুপ্রিম কোর্ট নোটিশ পাঠিয়েছে। আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই হাই-প্রোফাইল মামলাটির পরবর্তী শুনানি হবে বলে জানা গিয়েছে।

Related articles

৪৮ ঘণ্টা নয়, এবার টানা চার দিন বন্ধ মদের দোকান! কড়া ফরমান আবগারি দফতরের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে মদের কারবার নিয়ন্ত্রণে নজিরবিহীন কড়া পদক্ষেপ করল আবগারি দফতর। ভোটের আগে মদের দোকান বন্ধ...

জার্মান সুন্দরীকে নিয়ে বিতর্কে জেরবার! অনুষ্কাকে নিয়েই বৃন্দাবনে শান্তির সন্ধানে কোহলি

অক্ষয় তৃতীয়ার দিন, বৃন্দাবনে(Vrindavan) প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা(Virat Kohli , Anushka Sharma)। আইপিএলের...

ভোটের কাজে ‘ব্রাত্য’ সিভিক-ভিলেজ পুলিশ! নামছে ২ হাজারের বেশি কুইক রেসপন্স টিম, নির্দেশিকা জারি কমিশনের

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে সিভিক পুলিশ, ভিলেজ...

ইভিএম লুট করার ছক! কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সতর্ক করলেন মমতা

গোটা রাজ্যে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে বাংলায় জম্মু ও কাশ্মীরের মতো পরিস্থিতি দেখানোর প্রয়াস কেন্দ্রের বিজেপির সরকারের। নির্বাচন...