Wednesday, May 13, 2026

থ্রিলারের মুখোশে সমাজের অস্বস্তিকর আয়না দেখাল আতিউল ইসলামের ‘দানব’

Date:

Share post:

বদলে গেছে বাংলা ছবির খোলনলচে। চিরাচরিত রোম্যান্টিক ফ্রেমের বাইরে দাঁড়িয়ে কঠিন সত্যিকে সাহসী পদক্ষেপে সকলের সামনে তুলে ধরার দি ট্রেন্ড শুরু হয়েছে টলিউডে তাকে যোগ্য সঙ্গত করল আতিউল ইসলামের ‘দানব’ (Danob movie directed by Atiul Islam)। ১২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি এই ছবি দর্শকদের সামনে এক এমন গল্প হাজির করেছে, যা কেবল ভয় ধরায় না, বরং ভিতরে ভিতরে প্রশ্ন তুলে দেয়। সাইকো–থ্রিলার ঘরানার এই ছবির কেন্দ্রবিন্দুতে রয়েছে এক সাধারণ মানুষের জীবনযাত্রার চারপাশ জুড়ে ঘুরতে থাকা অব্যবস্থা আর সবকিছু মেনে তিনি অজান্তেই নীরব অন্যায় করার প্রবণতাকে ঘিরে এক বড় প্রশ্ন জাগে দর্শকের মনে। হাসপাতালকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গল্প ধীরে ধীরে দেখায়, কীভাবে অবহেলা, ভুল ধারণা ও নৈতিক স্খলন মিলিয়ে জন্ম নেয় ভয়ংকর পরিণতি। চিত্রনাট্যকার অনুভব ঘোষের (Anubhav Ghosh)কলমে গল্প বাস্তবের সঙ্গে এতটাই ঘনিষ্ঠ হয়ে ওঠে যে দর্শক সহজেই এর সঙ্গে বাস্তবতার মিল খুঁজে পান সহজেই।

ছবি মানে সেখানে একটা রোমাঞ্চ থাকবে কিন্তু তার মাঝেও বাস্তব গল্প বলতে চেয়েছিলেন পরিচালক। সিনেমার প্রসঙ্গে আতিউল ইসলাম (Atiul Islam)ছবিটি প্রসঙ্গে বলেন, “আমি সবসময় বিশ্বাস করি সিনেমা সমাজের দর্পণ। ‘দানব’-এ আমরা দেখাতে চেয়েছি, মানুষ কীভাবে পরিস্থিতির চাপে বদলে যায়। এখানে কোনও চরিত্রই পুরোপুরি কালো বা সাদা নয়—সবাই কোনও না কোনওভাবে ব্যবস্থার ফাঁদে আটকে।” ছবির অন্যতম আবেগঘন চরিত্র উমার ভূমিকায় অভিনয় করা রূপষা মুখোপাধ্যায় জানান, “উমার চরিত্রটা খুব বাস্তব। তার স্বপ্ন, দায়িত্ব আর ভেঙে পড়ার মুহূর্তগুলো আমাকে আলাদাভাবে ছুঁয়েছে। এই চরিত্রের মধ্য দিয়ে আমি এমন এক যাত্রার অংশ হয়েছি, যা দর্শকের মনেও দাগ কাটবে।” নার্স নবনীতা চরিত্রে অভিনয় করা অনিন্দিতা সোম এই ছবিকে তাঁর ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে ব্যাখ্যা করেছেন। ছবি যথাযথ আবহ সংগীত চিত্রনাট্যের সঙ্গে তাল মিলিয়ে থ্রিলারের উপযুক্ত পরিবেশ তৈরি করতে সক্ষম। সিনেমা দেখতে দেখতে এ ছবি চারপাশে ঘটতে থাকা বিভিন্ন ঘটনাপ্রবাহের মাঝে আমাদের চেনা সমাজের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত নীরবতার দিকে যথেষ্ট প্রশ্ন ছুড়ে দেয়। তাই সিলভার স্ক্রিনে গল্প শেষ হলেও মনে থেকে যায় তার প্রভাব।

 

Related articles

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...