Sunday, June 21, 2026

শেষ দুটি ম্যাচেও অনিশ্চিত বুমরাহ, ধুরন্ধরে মজে টিম ইন্ডিয়ার সদস্যরা

Date:

Share post:

দুয়ারে টি২০ বিশ্বকাপ, তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজেই প্রস্তুতিটা সেরে নিতে চাইছে টিম  ইন্ডিয়া। তবে তৃতীয় টি২০ ম্যাচে খেলতে পারেননি জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah)। এমনকি শেষ দুটি ম্যাচেও তাঁর খেলা নিয়ে সংশয় আছে।

বুমরাহের(Jasprit Bumrah) চোট নেই। পারিবারিক কারণেই খেলতে পারবেন না বুমরাহ। সংবাদসংস্থা পিটিআইয়ের তথ্য অনুসারে, বুমরাহের পরিবারের এক সদস্য গুরুতর অসুস্থ। হাসপাতালে  আছেন তিনি, কঠিন সময়ে  পরিবারের পাশে থাকতেই বাড়ি ফিরে গিয়েছেন ভারতীয় তারকা পেসার।

অসুস্থ  সদস্য বুমরাহের কে হন, তা অবশ্য জানা যায়নি। তবে বোর্ড সূত্রে জানা গিয়েছে, অসুস্থ মানুষটি বুমরাহের কাছে মানুষ। তাই এই সময় তিনি বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। পেসারের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে দল ও বোর্ড। ফলে শেষ দুই ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা কম।

এদিকে শেষ দুটি ম্যাচে ভারতীয় দল থেকে বাদ গিয়েছেন অক্ষর প্যাটেল। তাঁর পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন বাংলার ক্রিকেটার শাহবাজ আহমেদ। মঙ্গলবার চতুর্থ টি২০ ম্যাচে নামার আগে দলের সকলে মিলে দেখতে গেলেন সদ্য মুক্তি পাওয়া ছবি ‘ধুরন্ধর’।লখনউয়ে একটি প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে যান টিম ইন্ডিয়ার সদস্যরা।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...