Tuesday, April 21, 2026

মেসি-বিশৃঙ্খলায় বেনজির কড়া পদক্ষেপ রাজ্যের: শোকজ রাজীব কুমার, মুকেশ-সহ ৩জন, সাসপেন্ড অনীশ

Date:

Share post:

যুবভারতীতে (Yuba Bharati) লিওনেল মেসির (Loinel Messi) অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলায় বেনজির কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার (State Government)। শনিবারের ঘটনার জন্য শোকজ (Show Cause) করা হয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার মুকেশ ও ক্রীড়া দফতরের সচিব রাজীব কুমার সিনহাকে শোকজ করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের কারণদর্শানোর নোটিশের উত্তর দিতে হবে। যুবভারতীর সিইও দেবকুমার নন্দকেও দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে যুবভারতীতে (Yuba Bharati) বিশৃঙ্খলার দায়ে বিধাননগর কমিশনারেটের ডিসিপি অনীশ সরকারকে সাসপেন্ড করা হয়েছে। 

যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্টের ভিত্তিতে একগুচ্ছ শাস্তিমূলক পদক্ষেপ করেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, প্রথমেই শোকজ করা হয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে। একই সঙ্গে শোকজ নোটিশ ইস্যু করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার এবং যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘটনার দিন ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগে বিধাননগরের ডিসিপি অনীশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি যুবভারতী ক্রীড়াঙ্গনের সিইও দেবকুমার নন্দনকেও সরিয়ে দিয়েছে নবান্ন।

যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুর ও বিশৃঙ্খলার তদন্ত কমিটির সুপারিশ মেনে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। ওই দলে রয়েছেন পীযূষ পাণ্ডে, জাভেদ শামিম, সুপ্রতিম সরকার এবং মুরলীধর—এই চার জন আইপিএস অফিসার। প্রশাসনিক সমন্বয়, নিরাপত্তা ব্যবস্থাপনা এবং দায়িত্ব পালনে গাফিলতির বিষয়গুলি খতিয়ে দেখে রিপোর্ট দেবে এই সিট।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনে আরও পদক্ষেপ করা হতে পারে। যুবভারতীর ঘটনার দায়িত্ব নির্ধারণে কোনও রকম শৈথিল্য দেখানো হবে না বলেও স্পষ্ট করা হয়েছে।

Related articles

নির্বাচনের মধ্যে ক্রমাগত সক্রিয় ইডি: তলব নুসরৎকে

২০২০ সালের মামলায় নতুন করে তলব প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরৎ জাহানকে। রেশন সংক্রান্ত জটিলতার মামলায় তলব (summoned) বলেই...

ঘরোয়া আলাপচারিতা থেকে মঞ্চে জনসভা: একই দিনে ভাবনীপুরে উভয় জনসংযোগে মমতা

গোটা রাজ্যে নির্বাচনী প্রচারের মধ্যেও নিজের কেন্দ্র ভবানীপুরকে এতটুকু অবহেলিত রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদরা...

৪৮ ঘণ্টা নয়, এবার টানা চার দিন বন্ধ মদের দোকান! কড়া ফরমান আবগারি দফতরের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে মদের কারবার নিয়ন্ত্রণে নজিরবিহীন কড়া পদক্ষেপ করল আবগারি দফতর। ভোটের আগে মদের দোকান বন্ধ...

জার্মান সুন্দরীকে নিয়ে বিতর্কে জেরবার! অনুষ্কাকে নিয়েই বৃন্দাবনে শান্তির সন্ধানে কোহলি

অক্ষয় তৃতীয়ার দিন, বৃন্দাবনে(Vrindavan) প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা(Virat Kohli , Anushka Sharma)। আইপিএলের...