Tuesday, February 17, 2026

ঝঞ্ঝা কাঁটায় উর্ধ্বমুখী পারদ, সপ্তাহজুড়ে বঙ্গে শীতের লুকোচুরি! 

Date:

Share post:

ডিসেম্বরের প্রথম থেকে যেভাবে জাঁকিয়ে শীত (Winter) পড়ার আভাস মিলেছিল, দ্বিতীয় সপ্তাহ শেষ হতে না হতেই সবটাই বিফলে গেল। সোমের পর মঙ্গলেও ঊর্ধ্বমুখী পারদ। সকাল থেকে শীতের শিরশিরানি কম। বেলা বাড়তে দেখা গেল রোদটা যথেষ্ট চড়া লাগছে গায়ে। যদিও দুপুরের দিকে খানিকটা হাওয়া দিলেও তাতে জমিয়ে শীত উপভোগ করার উপায় নেই। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Temperature) আগামী এক সপ্তাহে ১৫ ডিগ্রির নিচে নামার কোনও সম্ভাবনাই আপাতত দেখতে পাচ্ছেন না আলিপুর হাওয়া অফিসের (Alipore Weather Department) কর্তারা।

মহানগরীতে এদিন দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে, রাতে অবশ্য কিছুটা নিম্নমুখী পারদ। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত রয়েছে পাকিস্তান সংলগ্ন জম্মু-কাশ্মীরে। আগামী বুধবার না গাছ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা এ রাজ্যে প্রবেশ করতে পারে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই পরিষ্কার আকাশ, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পার্বত্য জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের পাশাপাশি পশ্চিমের জেলাগুলি যেমন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ সংলগ্ন এলাকায় সকাল-রাতে কুয়াশার প্রভাব থাকবে।

 

spot_img

Related articles

আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ তারেকের, নতুন মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে অ্যাপার্টমেন্ট

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (Bangladesh ) নিরঙ্কুশ জয় পাওয়ার পর প্রায় আড়াই দশক পর ফের মসনদে বসতে...

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যফল, আয়-স্বাস্থ্য-চাকরির পূর্ণ পূর্বাভাস

গ্রহের ইঙ্গিতে কোন রাশির সামনে কী অপেক্ষা করছে, চলুন একটু ভিন্ন স্বাদে দেখে নেওয়া যাক আজকের ভাগ্যচিত্র। মেষ: উৎপাদন...

কলেজে নতুন বিষয় চালুর আবেদন এবার অনলাইনে, স্বচ্ছতা আনতে নয়া পোর্টাল শিক্ষা দফতরের 

সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে নতুন বিষয় চালু করার প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে বড় পদক্ষেপ করল...

আমরাই শাসক-আমরাই বিরোধী! কেন বললেন তৃণমূল সুপ্রিমো

রাজ্যে আমাদের এখন শাসক ও প্রধান বিরোধীদলের মতো আচরণ করতে হচ্ছে! এবিপি আনন্দের সাক্ষাৎকারে দাবি বাংলার মুখ্যমন্ত্রী মমতা...