Wednesday, February 25, 2026

মৃত ২ মৎস্যজীবী-সহ নামখানায় ফিরল নিখোঁজ ট্রলার, কাঠগড়ায় বাংলাদেশের নৌসেনা

Date:

Share post:

বাংলাদেশী নৌবাহিনীর হামলায় কাকদ্বীপে ট্রলার ডুবে মৃত্যু ২ নিখোঁজ মৎস্যজীবীর (Namkhana fisherman dead)! মৃতদের নাম সঞ্জীব দাস ও রঞ্জন দাস। এখনও তল্লাশি চলছে বাকি ৩ মৎস্যজীবীদের। নিখোঁজ ট্রলার এফবি পারমিতা–১১ সহ মৃত দুই মৎস্যজীবীকে নামখানার নারায়ণপুর ঘাটে আনা হয়েছে ট্রলারটিকে। সেখান থেকেই ময়নাতদন্তে নিয়ে যাওয়া হয়েছে দেহ দুটিকে।

ট্রলারটিকে খুঁজে পাওয়ার পর, জল বার করতেই ইঞ্জিন ঘরের ভিতর থেকে উদ্ধার করা হয় ওই দু’জনের নিথর দেহ। প্রাথমিকভাবে দুর্ঘটনা মনে হলেও মৎস্যজীবীরা অভিযোগ করছেন, বল্লম দিয়ে হামলা চালানো হয়েছে! মৎস্যজীবী সইফুদ্দিন শেখের অভিযোগ, “বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ যখন ট্রলারের খুব কাছাকাছি আসে, তখনই আমাদের লক্ষ্য করে ওই জাহাজ থেকে বল্লম ছোড়া হয়। ট্রলারের সামনে দাঁড়িয়ে থাকা মৎস্যজীবী রাজদুল আলি শেখের গায়ে ওই বল্লমের আঘাত লাগে। সে রক্তাক্ত অবস্থায় জলে পড়ে নিখোঁজ হয়ে যায়।” সঞ্জীব দাসের বাড়ি কাকদ্বীপের পশ্চিম গঙ্গারামপুরে। রঞ্জন দাসের বাড়ি পূর্ব মেদিনীপুর পূর্বখালির দুরাজপুরে। মৃতদের পরিবারকে খবর পাঠানো হয়েছে। আরও পড়ুন: ফিরে এলেন ১১ জন মৎস্যজীবী, এখনও নিখোঁজ ৫ জন

গত ১৩ ডিসেম্বর নামখানা খেয়াঘাট থেকে এফবি পারমিতা–১১ নামের একটি ট্রলার ১৬ জন মৎস্যজীবীকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে রওনা দিয়েছিল। সেদিন রাতেই দুর্ঘটনাটি ঘটে। ধাক্কার জেরে ট্রলারটি গভীর সমুদ্রে ডুবে যায়। ১৬ ডিসেম্বর ১১ জন মৎস্যজীবীকে নামখানায় নিয়ে ফিরেয়ে আনা হয়েছে।

spot_img

Related articles

ডবল ইঞ্জিনের অসমে টাকা না পেয়ে তরুণীকে গণধর্ষণ, কড়া পদক্ষেপের দাবি সাংসদ সুস্মিতার   

ডবল ইঞ্জিনের রাজ্য অসমে (Assam) নারী নিরাপত্তা তলানিতে। বিজেপি (BJP) শাসিত  অসমের (Assam) শিলচরে (Shilchar) সাতজন যুবক মিলে...

প্রবল তুষারপাতে বন্ধ রাস্তা, সেনা নামিয়ে উদ্ধার কয়েক হাজার পর্যটক

প্রবল তুষারপাতে বিপর্যস্ত উত্তর- পূর্ব সিকিম (North-East Sikkim)। ভরা মরশুমে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে সমস্যায় পড়েছেন বহু...

অভিষেকের নির্দেশে পাকিস্তানে আটক মৎস্যজীবীদের বাড়ি তৃণমূলের সাংসদ-বিধায়ক

নামখানার তিন জন মৎস্যজীবী আটক রয়েছেন পাকিস্তানে। তিন বছর হয়ে গেল খোঁজ নেই আজও। এদিকে চিন্তায় রয়েছেন তাঁর...

মোদি সরকারের বইতে বিচার ব্যবস্থার অবমাননা: NCERT-র বিরুদ্ধে মামলার পথে সুপ্রিম কোর্ট!

খোদ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে এনসিইআরটি। সাম্প্রতিক সময়ে একাধিক বর্ষের একাধিক সিলেবাসে এমন বিষয় তুলে ধরা হয়েছে, যা...