Friday, June 19, 2026

গিলের চোট নিয়ে উদ্বেগ, দূষণের জেরে নির্ধারিত সময়ে শুরু হল না ম্যাচ

Date:

Share post:

চোট কাটিয়ে ফিরেছিলেন। কিন্ত চতুর্থ টি২০ ম্যাচের আগের ফের চোটের করলে পড়লেন শুভমান গিল(Subhaman Gill)। লখনউতে ম্যাচের আগে ছিটকে গেলেন শুভমান গিল(Subhaman Gill)। কীভাবে চোট পেয়েছেন জানা যায়নি। তবে সূত্রের খবর, গোড়ালিতে চোট পেয়েছেন ভারতীয় টি২০ দলের সহ অধিনায়ক।

কলকাতায় টেস্ট চলাকালীন ঘাড়ে চোট পান, এর জেরে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। চোট কাটিয়ে টি২০ সিরিজে ফিরেছেন। কিন্তু ভালো ফর্মে ব্যাটিং করতে পারেননি।

টি২০ সিরিজে গিল  তিনটি ম্যাচে মাত্র ৩২ রান করেছেন। কটকে চার রান করে আউট হন। এরপর মুল্লানপুরে প্রথম বলেই শূন্য রান করে আউট হয়ে যান।  টি২০ বিশ্বকাপের আগে তাঁর চোট নতুন করে উদ্বেগ বাড়াল থিঙ্ক ট্যাঙ্কের।

গোটা উত্তর ভারত জুড়ে প্রবল দূষণের দাপট। লখনউতে কম দৃশ্যমানতা এবং ধোঁয়াশার জেরে নির্ধারিত সময়ে শুরু হল না ভারত-দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি২০ ম্যাচ। পিছিয়ে গিয়েছে টসের সময়ও। নির্ধারিত সময় অর্থাৎ সন্ধে সাড়ে ৬টায় টস করা সম্ভব হল না। মাঠে উপস্থিত ছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এবং এডেন মার্করাম। কিন্তু টস একঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ ধোঁয়াশার কারণে মাঠে কিছুই দেখা যাচ্ছে না। নির্ধারিত সময়ের এক ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও ম্যাচ শুরু করা যায়নি।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...