Saturday, June 20, 2026

শতবর্ষে প্রয়াত স্ট্যাচু অফ ইউনিটির ডিজাইনার রাম সুতার, সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত বর্ষীয়ান ভাস্কর রাম ভানজি সুতার (Ram V Sutar)। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০০ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে নয়ডায় নিজের বাসভবনেই মৃত্যু হয় তাঁর। ভারতের বিখ্যাত ভাস্কর রাম (Indian Sculpture) গুজরাটে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি ‘স্ট্যাচু অফ ইউনিটি’ (Statue of Unity) ডিজাইন করেছেন। তাঁর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করে পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

শৈশব থেকেই ভাস্কর্যের প্রতি আকৃষ্ট ছিলেন রাম সুতার। মুম্বইয়ে আর্ট এবং আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করার সময় গোল্ড মেডেল পান তিনি।বৃহস্পতিবার তাঁর ছেলে অনিল সুতার শিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। রাম সুতার দেশ-বিদেশে একাধিক মনোমুগ্ধকর কাজ করে ভাস্কর হিসেবে নজর কেড়েছিলেন।ধ্যানমগ্ন ভঙ্গিতে উপবিষ্ট মহাত্মা গান্ধীর মূর্তি এবং সংসদ প্রাঙ্গণে ঘোড়ায় চড়ে থাকা ছত্রপতি শিবাজির প্রতীকী মূর্তিগুলি তাঁর অন্যতম উল্লেখযোগ্য সৃষ্টি।তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন এক্স হ্যান্ডেলের একটি পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, ‘শ্রী রাম সুতার জির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। একজন অসাধারণ ভাস্কর, যাঁর দক্ষতা ভারতকে স্ট্যাচু অফ ইউনিটি-সহ বেশ কিছু নিদর্শন দিয়েছে। তাঁর কাজ সর্বদা ভারতের ইতিহাস, সংস্কৃতি এবং সম্মিলিত চেতনার শক্তিশালী অভিব্যক্তি হিসাবে প্রশংসিত হবে।’

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...