Friday, June 26, 2026

এজেন্সি দিয়ে ব্যবসায়ীদের ভয় দেখাচ্ছে কেন্দ্র: কনক্লেভে অভিযোগ মুখ্যমন্ত্রীর, ক্ষোভ GST নিয়েও

Date:

Share post:

বাংলায় কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে। বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে বাণিজ্য কনক্লেভে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বাংলার শিল্প-সাফল্যের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ইডি-সিবিআই (ED-CBI) দিয়ে ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে। মোদি সরকার ব্যবসায়ীদের বাধা দেওয়ার চেষ্টা করছে। তবে, রাজ্য সরকার ব্যবসায়ীদের পাশে আছে-আশ্বাস দেন রাজ্যের প্রশাসনিক প্রধান (Mamata Banerjee)। রাজ্য থেকে GST তুলে নিয়ে গেলেও, বাংলার বকেয়া দিচ্ছে না কেন্দ্র- সরব মমতা।
আরও খবরমমতার আমলে বাংলায় বিপুল উন্নয়ন, রাজ্যে ৭০ শতাংশ বিনিয়োগ সঙ্গে কর্মসংস্থান: জানালেন নেওটিয়া

এদিন কনক্লেভ থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করে, শিল্পের বিকাশকে বাধা দিতে ব্যবসায়ীদের ‘টার্গেট’ করেছে কেন্দ্র। তাঁর কথায়, “ব্যবসায়ীদের এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে। ব্যবসায়ীরা যদি সব সময় আতঙ্কে থাকেন, তাঁরা কাজ করবেন কীভাবে?”

কেন্দ্রের জিএসটি (GST) নীতির সমালোচনা করে মমতা বলেন, “জিএসটির নামে রাজ্য থেকে প্রায় ২০ হাজার কোটি টাকা কেটে নেওয়া হচ্ছে।” রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টাক উদ্দেশে মমতা বলেন, জিএসটি কার্যকর হলে ভাল হবে বলে পরামর্শ দিয়েছিলেন অমিত মিত্র। এখন ব‍্যাখ‍্যা দেবেন তিনি। উত্তর দিতে হবে। অমিতের উত্তরের জন্য অপেক্ষাও করে থাকেন মমতা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...