Friday, June 12, 2026

তৃণমূল কর্মী খুনে ১৫ বছর পর সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

হুগলীতে বাম আমলে তৃণমূল কর্মী (TMC Worker Marder Case) খুনে নয়া মোড়! কলকাতা হাইকোর্ট এবার রবীন ঘোষ হত্যাকাণ্ড তদন্তের নির্দেশ দিল সিবিআইকে। ১৫ বছর ধরে এই মামলায় তদন্ত করছিল সিআইডি। কিন্তু পরিবারের দাবি ১৫ বছরে তদন্তের অগ্রগতি বিশেষ হয়নি। তাই পরিবারের দাবি মেনে নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

ঘটনাটি ঘটেছিল ২০১০ সালের ১৪ই ফেব্রুয়ারি। এইদিন হুগলির জাঙ্গিপাড়ায় প্রসাদপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের ভোট চলছিল। দলীয় কারণ বসত সিপিএম কর্মী ও তৃণমূল কর্মীদের মধ্যে বচসা চরমে পৌঁছায়। অভিযোগ ওঠে হুগলির জঙ্গিপাড়া থানার তৎকালীন ওসি তাপসব্রতী চক্রবর্তী তৃণমূল কর্মী রবীন ঘোষকে গুলি করে হত্যা করেন। নিজের সার্ভিস রিভলভার থেকেই রবীন ঘোষকে গুলি করেন তাপসব্রতী। নিহতের পরিবার ও তৃণমূলের দাবি, স্কুল নির্বাচনকে কেন্দ্র করে সিপিএম কর্মীদের সঙ্গে যোগসাজশ করেই এই খুন করা হয়েছিল। আরও পড়ুন: দূষণ সার্টিফিকেট ছাড়া বন্ধ তেল! দূষণ কমাতে নয়া নিয়ম দিল্লিতে

বারবার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয় তদন্তের কোনও অগ্রগতি হচ্ছে না। শেষ পর্যন্ত পরিবারের দাবি মেনে সিআইডি থেকে সরিয়ে সিবিআইকে তদন্তের ভার দিল কলকাতা হাইকোর্ট।

Related articles

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...