Thursday, June 25, 2026

নয়াদিল্লির নির্দেশে বৃহস্পতিতে দিনভর রাজশাহী-খুলনায় ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ!

Date:

Share post:

ঢাকার পর এবার বাংলাদেশের রাজশাহী ও খুলনাতেও ভারতীয় ভিসা কেন্দ্র (India Visa Center) বন্ধ রাখার সিদ্ধান্ত নিল নয়া দিল্লি (New Delhi)। বৃহস্পতিতে দিনভর এই দুই জেলার ভারতীয় ভিসা কেন্দ্রে কোন কাজ হবে না। যাঁরা এই দিনের স্লট বুক করে রেখেছিলেন তাঁদের অন্য আরেকটি তারিখ দিয়ে দেওয়া হবে জানানো হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বাংলাদেশের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (IVAC)।

বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের একাংশের দল জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লার ভারতবিরোধী বক্তব্যের পরই কড়া পদক্ষেপের পথে হেঁটেছে নয়াদিল্লি। ভারতের উপর কোন ধরনের হুমকি, যে বরদাস্ত করা হবে না তা স্পষ্ট ভাবেই বুঝিয়ে দেওয়া হয়েছে। ‘সেভেন সিস্টার্স’-কে ভারতের মানচিত্র থেকে আলাদা করার কথা বাংলাদেশের নেতার মুখে শোনা যেতেই বুধবার দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় ভারতীয় বিদেশ মন্ত্রক। পাশাপাশি ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধ করা হয়। বৃহস্পতিবার থেকে নির্ধারিত সময়েই ওই ভিসাকেন্দ্র চালু হওয়ার কথা ছিল। তার আগেই বাংলাদেশের অন্য দু’টি ভিসাকেন্দ্রও আজকের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...