Friday, April 24, 2026

মেদিনীপুর-বর্ধমান ম্যাচ ড্র, জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য হাওড়া-হুগলির

Date:

Share post:

বেঙ্গল সুপার লিগের(Bengal Super League) ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল এফসি মেদিনীপুর এবং বর্ধমান ব্লাস্টার্স। দুই দলই জয়েই ফিরতে ব্যর্থ হল।  তবে বোলপুর স্টেডিয়ামে ম্যাচটি শেষ হল ১-১ গোলে। প্রথমার্ধে মেবেঙ্কুর গোলে এগিয়ে যায় বর্ধমান, দ্বিতীয়ার্ধে মেদিনীপুরের হয়ে গোল শোধ করেন সোমনাথ।

প্রথম ম্যাচে এগিয়ে গিয়েও ব্যারেটোর দল হাওড়া-হুগলি ওয়ারিয়র্সের কাছে ১-৩ গোলে হারতে হয়েছিল এফসি মেদিনীপুরকে। তাদের হয়ে একমাত্র গোলটি করেছিলেন সুদীপ কুমার দাস। অন্যদিকে, সুন্দরবন বেঙ্গল অটো এফসির কাছে ১-২ গোলে হার স্বীকার করে বর্ধমান ব্লাস্টার্স। তবে, জয়ের সরণিতে ফিরে আসতে ব্যর্থ হল দুই দলই।

শুক্রবার রয়েছে দুটি ম্যাচ বেঙ্গল সুপার লিগে(Bengal Super League)। নৈহাটি স্টেডিয়ামে হাওড়া-হুগলি ওয়ারিয়র্স মুখোমুখি হবে উত্তর ২৪ পরগনা এফসির। ঘরের মাঠে মালদা-মুর্শিদাবাদ দল খেলবে কোপা টাইগার্স বীরভূমের।

Related articles

দ্বিতীয় দফা ভোটের আগে খেলা ঘোরাবে আবহাওয়া!

কড়া রোদে বাংলায় প্রথম দফার ভোট সম্পন্ন হলেও দ্বিতীয় দফার আগে প্রকৃতির মেজাজ বদলাতে চলেছে। আলিপুর হাওয়া অফিস...

নৌকা চড়ে গঙ্গাভ্রমণে প্রধানমন্ত্রীর ফটোসেশন, ‘নমামি গঙ্গা’র বকেয়া টাকা কই, কটাক্ষ তৃণমূলের 

ভোটবঙ্গে ঝালমুড়ি নাটকের পর এবার শুক্রবার সকাল সকাল গঙ্গা ভ্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। দ্বিতীয় হুগলি সেতুর...

নন্দীগ্রামে EVM নিয়ে যাওয়া গাড়ি আটকানোর ছক বিজেপির, রুখল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

ভোট মিটতেই ইভিএম লুটের আশঙ্কায় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় উত্তেজনা! বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ থেকে ইভিএম নিয়ে...

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...