Friday, April 24, 2026

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

Date:

Share post:

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে এই মর্মে পাঠানো প্রস্তাবে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জানা গেছে শুক্রবার সকাল থেকেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের দ্বিতীয় ও তৃতীয় তলার নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেবে কেন্দ্রীয় বাহিনী। শুধু দফতর নয়, ওই দফতর কোনও আধিকারিক সরকারি গাড়ি নিয়ে বাইরে গেলেও তাঁর সঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানানো হয়েছে।

এস আই আর পর্বের শুরু থেকেই নির্বাচন দফতর এবং তার কর্মীদের নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। বিজেপি সহ বিরোধী দল প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে এস আই আর প্রক্রিয়া চালানোর দাবি জানিয়েছিল।বিএলও অধিকার রক্ষা কমিটি’র তরফে টানা সিইও অফিসের সামনে টানা বিক্ষোভ দেখানো শুরু হওয়ার পরে নিরাপত্তার প্রশ্ন আরো মাথা চাড়া দিয়ে ওঠে। সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছিলেন বিক্ষোভকারীরা। সিইও অফিসে ধর্নাতেও বসেছিলেন তাঁরা। বামার লরিতে থাকা সিইও অফিসের ভিতরেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।এসআইআর চলাকালীন একাধিক বিএলও-র মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় এসআইআর প্রক্রিয়াকে কাঠগড়ায় তুলে আন্দোলন শুরু করেছিল ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’। বারবার বিক্ষোভ ও আন্দোলনের ঘটনায় সিইও অফিসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এ বার সিইও অফিসের নিরাপত্তায় আনা হলো কেন্দ্রীয় বাহিনীকে। আরও পড়ুন: চাকরি বাতিলের প্রতিবাদে পাহাড়ে বিক্ষোভ: বন্ধ স্কুল, অচলাবস্থা কাটাতে বৈঠক অনীতের

Related articles

IPL: মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্সে হতাশ আকাশ, নেতৃত্ব হারাচ্ছেন হার্দিক?

পাঁচ বারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) পারফরফরম্যান্স তলানিতে, চলতি মরশুমে মুম্বইয়ের ধারাবাহিকতার অভাব প্রকট। সেইসঙ্গে হার্দিক...

যিশুর জন্য ‘নো-কিসিং পলিসি’ ভাঙেন কাজল! কারণ কী

অভিনয় জীবনে পা দেওয়ার প্রথম থেকেই কিছু নির্দিষ্ট লক্ষণরেখা টেনে দিয়েছিলেন কাজল (Kajol Devgon)। যেমন পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য...

শান্তিপূর্ণ প্রথমদফায় বিপুল ভোটদানে খুশি প্রধান বিচারপতি সূর্য কান্ত, কমিশনের আইনজীবীকে বাংলায় আমন্ত্রণ কল্যাণের

বৃহস্পতিবার রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Election) ভোটগ্রহণ হিংসামুক্ত, শান্তিপূর্ণ। ঘটনায় সন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। শুক্রবার এসআইআর...

শেষকৃত্য থেকে ফেরার পথে উত্তরাখণ্ডে খাদে ভ্যান, মৃত ৮

উত্তরাখণ্ডের(Uttarakhand) তেহরি গাড়োয়ালে ভয়াবহ পথ দুর্ঘটনায়(Road Accident) মৃত্যু হল অন্তত ৮ জনের। বৃহস্পতিবার দুপুরে চম্বা-কোটি ন্যাল মার্গ সংলগ্ন...