Thursday, April 23, 2026

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

Date:

Share post:

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে অশান্ত বাংলাদেশের (Bangladesh) সঙ্গে তাল মিলিয়ে বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে বিজেপির নেতারা। বিজেপি মিডিয়া সেল ইনচার্জ অমিত মালব্য (Amit Malviya) কোনও যুক্তি ছাড়াই বাংলাদেশের মতো পরিস্থিতি বাংলায় হবে – বলে আগুন ছড়ানোর চেষ্টা চালান। এবার সেই সোশ্যাল মিডিয়া পোস্টের (social media post) ভিত্তিতে পুলিশে অভিযোগ দায়ের করল বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস।

সোশ্যাল মিডিয়া পোস্ট করে ২০২৬-এর আগে বাংলায় হিংসা ছড়ানোর চেষ্টা চালান অমিত মালব্য (Amit Malviya)। এবার নরেন্দ্রপুর থানায় (Narendrapur police station) সেই পোস্টের ভিত্তিতে অভিযোগ দায়ের করলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র তন্ময় ঘোষ। অভিযোগে দাবি করা হয়, যে পোস্ট অমিত মালব্য করেছেন, তাতে দেশের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে।

আরও পড়ুন : বাংলাদেশ প্রসঙ্গ টেনে বাংলায় হিংসা ছড়াচ্ছে বিজেপি: পুলিশি পদক্ষেপের দাবি কুণালের

সেই সঙ্গে নিজের পোস্টে বাংলায় ২০২৬ সালে বাংলায় তৃণমূলের সরকার নিয়ে বিদ্বেষমূলক কথা তুলে ধরেন মালব্য। সেই মন্তব্যকে বাংলার প্রতি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতি অসম্মানের দাবি করেন তন্ময়। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে এর বিরুদ্ধে যথাযথ তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি করেন তিনি।

Related articles

সুপ্রিম আদালতে ইডি বনাম আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের আর্জি কেন্দ্রীয় এজেন্সির

তৃণমূলের ভোট পরিচালন সংস্থা আইপ্যাকের কলকাতা অফিসে ও প্রতীক জৈনের বাড়িতে ED অভিযান সংক্রান্ত মামলায় এবার সিবিআই হস্তক্ষেপের...

কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা! বৈধ নথি সত্ত্বেও তৃণমূল এজেন্টকে ঢুকতে বাধা

অশান্তি ঠেকাতে দেখা মিলছে না কেন্দ্রীয় বাহিনী। আক্রান্ত হচ্ছেন প্রার্থীরাও। সেখানে যেন একমাত্র বুথ আগলানোই কাজ কেন্দ্রীয় বাহিনীর...

সুপ্রিম নির্দেশেই সার: ভোটকেন্দ্র থেকে ফিরতে হল সস্ত্রীক নন্দলাল বসুর নাতিকে, ভোট কি দিতে পারবেন!

SIR-এর কোপে ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছিল বিশ্ববিখ্যাত শিল্পী নন্দলাল বসুর (Nandalal Basu) নাতি সুপ্রবুদ্ধ (Suprabudha Sen)...

কেশপুরে ভোট দিয়ে ফেরার পথে মৃত্যু তালিকায় নাম থাকা পরিবারের একমাত্র সদস্যের

ভোটার তালিকায় নাম নেই পরিবারের বাকি সদস্যদের। যাঁর ছিল ভোট দিয়ে ফেরার পথে মৃত্যু হল তাঁর। চাঞ্চল্যকর ঘটনাটি...