Thursday, April 23, 2026

সেবাশ্রয়-২: আজ বজবজের মডেল ক্যাম্পে পরিষেবা পর্যবেক্ষণে অভিষেক 

Date:

Share post:

সেবার আলোর সুস্বাস্থ্যের পথ আলোকিত করা লক্ষ্য নিয়ে ডিসেম্বরের পয়লা তারিখ থেকে শুরু হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)সংসদীয় এলাকা ডায়মন্ড হারবার জুড়ে সেবাশ্রয়-২ ক্যাম্প (Sebaashray-2) । প্রথম ক্যাম্পের অভাবনীয় সাফল্যের পর এবারেও সেবা শিবিরগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। অভিষেকের পরিকল্পনা ও কর্মসূচি প্রশংসায় পঞ্চমুখ রোগী থেকে শুরু করে তাঁদের পরিবারের লোকেরাও। শনিবার কুড়ি-তম দিনে পদার্পণ করল সেবাশ্রয়-২। এদিন বজবজের মডেল ক্যাম্পে উপস্থিত হবেন স্বয়ং তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানকার চিকিৎসা পরিষেবা কেমন চলছে তা স্বচক্ষে ঘুরে দেখবেন বলে জানা গেছে।

ডায়মন্ড হারবারের সাংসদের ‘সেবাশ্রয়’ কর্মসূচি বাংলা তথা দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক সাড়া ফেলেছেন। বিরোধী রাজ্যগুলো অভিষেকের ডায়মন্ড হারবার মডেল নকল করতে চাইছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সব সময় বলেন, মানুষের উন্নয়নের জন্য এবং আমজনতাকে ভালো রাখতে তিনি তাঁর সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাবেন। সেটা যে শুধু কথার কথা নয় বারবার তা নিজের কাজে তিনি প্রমাণ করেছেন।এবারের সেবাশ্রয়ে ইতিমধ্যেই ১ লক্ষ ২০ হাজারের বেশি মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন।শুক্রবার পর্যন্ত বজবজের ক্যাম্পে ৮৬৬৪ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। রোগীদের কেউ নিরাশ হয়ে ফিরছেন না। ৪৪৭৫ জন বিনামূল্যে ওষুধ পেয়েছেন। শিশু-মহিলা-বয়স্কদের বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। সব মিলিয়ে এবারও সেবাশ্রয় কর্মসূচি মানুষের মন জয় করে নিয়েছে। উল্লেখ্য, এই মডেল অনুসরণ করে নৈহাটি এলাকাতেও শুরু হচ্ছে সেবাশ্রয় কর্মসূচি।

 

Related articles

৭২ ঘণ্টা বাইক বন্ধ কেন? ক্ষমতার অপব্যবহার! কমিশনকে ভর্ৎসনা হাই কোর্টের

সুষ্ঠু ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের (Election Commission) অতিসক্রিয়তায় ক্ষুব্ধ আদালত। বৃহস্পতিবার, ভোটগ্রহণের তিনদিন আগে থেকে মোটরবাইক চলাচলে নিষেধাজ্ঞাকে...

ভারত নরক, ভারতীয়রা গ্যাংস্টার! ‘বন্ধু’ ট্রাম্পের নতুন ‘উপহার’

নরেন্দ্র মোদির সঙ্গে চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভারতীয়দের বিঁধতে ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একটি পডকাস্টে গিয়ে সরাসরি...

সুপ্রিম আদালতে ইডি বনাম আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের আর্জি কেন্দ্রীয় এজেন্সির

তৃণমূলের ভোট পরিচালন সংস্থা আইপ্যাকের কলকাতা অফিসে ও প্রতীক জৈনের বাড়িতে ED অভিযান সংক্রান্ত মামলায় এবার সিবিআই হস্তক্ষেপের...

কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা! বৈধ নথি সত্ত্বেও তৃণমূল এজেন্টকে ঢুকতে বাধা

অশান্তি ঠেকাতে দেখা মিলছে না কেন্দ্রীয় বাহিনী। আক্রান্ত হচ্ছেন প্রার্থীরাও। সেখানে যেন একমাত্র বুথ আগলানোই কাজ কেন্দ্রীয় বাহিনীর...