Wednesday, June 24, 2026

তাহেরপুরে ট্রেনের ধাক্কায় মৃত ৩, ঘটনাস্থলে রেলের আধিকারিকরা 

Date:

Share post:

শনির সকালে ট্রেন দুর্ঘটনার খবর নদিয়ার তাহেরপুরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিন জনের। আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই। সকালের দিকে কুয়াশা থাকায় এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশও রেলের আধিকারিকরা। মৃত ও আহতরা সকলেই মুর্শিদাবাদের বাসিন্দা বলে জানা গেছে। ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

চলতি সপ্তাহে সেভাবে ঠান্ডার দাপট না থাকলেও শনিবার ভোররাতে ঘন কুয়াশার কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। এদিন ভোররাতে অসমের হোজাই জেলায় সাইরং-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় আটটি হাতির মৃত্যুর খবর মিলেছে। জখম এক শাবক। দুর্ঘটনায় লাইনচ্যুত ট্রেনের ৫ টি কামরা। স্বাভাবিক ভাবেই দীর্ঘক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। মধ্যরাতে দুর্ঘটনা ঘটলেও সকাল পর্যন্ত অসম ও উত্তর-পূর্বের অন্যত্রও ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে বলে জানা গেছে।

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...