Wednesday, June 24, 2026

ভোটার তালিকার শ্বশুরের নাম! ভুল সংশোধন না হওয়ায় মানসিক চাপে মৃত্যু আউশগ্রামে

Date:

Share post:

ভোটার তালিকায় বাবার নামের জায়গায় ভুল করে শ্বশুরের নাম নথিভুক্ত হয়ে যাওয়ায় দীর্ঘ দিন ধরে মানসিক চাপে ভুগছিলেন তিনি। বারবার আবেদন করেও সংশোধন না হওয়ায় অবসাদে ভেঙে পড়েন পূর্ব বর্ধমানের আউশগ্রামের কল্যাণপুর গ্রামের বাসিন্দা ভাস্কর মুখোপাধ্যায় (৫৪)। শনিবার সকালে নিজের ঘর থেকে তাঁর মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ভাস্কর মুখোপাধ্যায়ের আদি বাড়ি হুগলির চন্দননগরে। ২০০৪ সালে আউশগ্রামের কল্যাণপুর গ্রামের বাসিন্দা, অবসরপ্রাপ্ত শিক্ষক সুবিমল সরকারের মেয়ে সোমাদেবীর সঙ্গে বিয়ে হয় তাঁর। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে থাকতেন তিনি। স্থানীয়ভাবে একটি মুদি দোকান চালিয়েই সংসার চলত। বিয়ের পর আউশগ্রামের ভোটার হিসেবেই তাঁর নাম নথিভুক্ত ছিল। কিন্তু ভোটার তালিকায় বাবার নাম পঞ্চানন মুখোপাধ্যায়ের পরিবর্তে ভুলবশত শ্বশুর সুবিমল সরকারের নাম উঠে আসে।

মৃতের পরিবার সূত্রে দাবি, এই ভুল সংশোধনের জন্য একাধিকবার আবেদন করা হলেও কোনও ফল হয়নি। সম্প্রতি প্রকাশিত ভোটার তালিকার খসড়াতেও একই ভুল থেকে যায়। এর ফলে ভাস্করবাবু আরও বেশি দুশ্চিন্তায় পড়ে যান। পরিবারের অভিযোগ, সাম্প্রতিক নাগরিকত্ব সংক্রান্ত আতঙ্ক এবং প্রয়োজনীয় নথিপত্র জোগাড় করতে না পারার আশঙ্কা তাঁকে গভীর অবসাদে ঠেলে দেয়। চন্দননগরে গিয়েও পুরনো নথির খোঁজ না মেলায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে দাবি।

শনিবার সকালে পরিবারের সদস্যরা তাঁকে ঘরে অচেতন অবস্থায় দেখতে পান। খবর দেওয়া হলে গুসকরা ফাঁড়ির পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে স্থানীয়দের একাংশের মতে, পারিবারিক কিছু অশান্তিও এর নেপথ্যে থাকতে পারে। পুলিশ সব দিক খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন – বড়দিনে কঠোর নজরদারি! অগ্নিগর্ভ বাংলাদেশের আঁচ কলকাতায় রুখতে সতর্কবার্তা মনোজ ভার্মার 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...