Thursday, April 23, 2026

উর্দি গায়ে প্রতিবাদী শাশ্বত, আন্দোলনের প্রেক্ষাপটে প্রকাশ্যে ‘হোক কলরব’ মোশন পোস্টার 

Date:

Share post:

দৃপ্ত চোখ, হাতে জ্বলন্ত বোতল। রাজ চক্রবর্তীর ছবিতে ফের পুলিশ অফিসারের ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। তবে কোনও ‘প্রলয়’ নয়, বরং আন্দোলনের প্রেক্ষাপটে ‘হোক কলরব’ (Hok Kolorob) শব্দবন্ধ নিয়ে নতুন করে আলোচনা শুরু। কারণটা অবশ্য বিধায়ক – পরিচালকের কাজকর্মেই স্পষ্ট। আসলে শনিবার নিজের আগামী ছবির মোশন পোস্টার প্রকাশ করেছেন রাজ। যেখানে প্রতিবাদী শব্দবন্ধের সঙ্গে আন্দোলনের প্রেক্ষাপট মিলেমিশে একাকার। উর্দিধারী পুলিশ কি সবটা সামাল দিতে পারবে? উত্তর মিলবে আগামী ২৩ জানুয়ারি ২০২৬- এ। বড়পর্দায় সেদিন মুক্তি পাবে ‘হোক কলরব’।

আজ থেকে প্রায় এগারো বছর আগে শহরের নামী শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে পথে নেমেছিল ছাত্রছাত্রী থেকে আমজনতা ও তারকারা। আন্দোলনের আবহাওয়ায় মহানগরীর বুকে জন্ম নিয়েছিল নতুন শব্দ ‘হোক কলরব’। এবার তাকেই নতুন সিনেমায় ব্যবহার করেছেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। এই ছবির ঘোষণা থেকে দর্শকদের মনে একটা আলাদা উন্মাদনা তৈরি হয়েছিল। শনিবার মোশন পোস্টার প্রকাশ্যে আসতেই আগ্রহ বেড়েছে। সোশ্যাল মিডিয়ার ক্যাপশনে পরিচালক লেখেন, ‘ছাত্রসমাজ না পুলিশ? নায়ক না খলনায়ক? আন্দোলন না আপোষ? নাকি… ‘হোক কলরব’!’ শোনা যাচ্ছে সত্য ঘটনা অবলম্বনে এই ছবি নির্মিত হচ্ছে। শুটিং পর্ব প্রায় শেষ। শাশত ছাড়াও শুভশ্রী গঙ্গোপাধ্যায়, জন ভট্টাচার্য, ওম সাহানিদের এ ছবিতে দেখা যাবে। প্রথম ঝলক থেকে স্পষ্ট যে একশন নির্ভর এই ছবিতে সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করবেন রাজ। এখন তিনি কতটা সফল হন বা এই সিনেমাকে ঘিরে কোনও বিতর্ক তৈরি হয় কিনা এখন সেটাই দেখার।

 

Related articles

৭২ ঘণ্টা বাইক বন্ধ কেন? ক্ষমতার অপব্যবহার! কমিশনকে ভর্ৎসনা হাই কোর্টের

সুষ্ঠু ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের (Election Commission) অতিসক্রিয়তায় ক্ষুব্ধ আদালত। বৃহস্পতিবার, ভোটগ্রহণের তিনদিন আগে থেকে মোটরবাইক চলাচলে নিষেধাজ্ঞাকে...

ভারত নরক, ভারতীয়রা গ্যাংস্টার! ‘বন্ধু’ ট্রাম্পের নতুন ‘উপহার’

নরেন্দ্র মোদির সঙ্গে চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভারতীয়দের বিঁধতে ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একটি পডকাস্টে গিয়ে সরাসরি...

সুপ্রিম আদালতে ইডি বনাম আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের আর্জি কেন্দ্রীয় এজেন্সির

তৃণমূলের ভোট পরিচালন সংস্থা আইপ্যাকের কলকাতা অফিসে ও প্রতীক জৈনের বাড়িতে ED অভিযান সংক্রান্ত মামলায় এবার সিবিআই হস্তক্ষেপের...

কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা! বৈধ নথি সত্ত্বেও তৃণমূল এজেন্টকে ঢুকতে বাধা

অশান্তি ঠেকাতে দেখা মিলছে না কেন্দ্রীয় বাহিনী। আক্রান্ত হচ্ছেন প্রার্থীরাও। সেখানে যেন একমাত্র বুথ আগলানোই কাজ কেন্দ্রীয় বাহিনীর...