Wednesday, June 24, 2026

সঙ্গীতশিল্পীকে হেনস্থা: কয়েক ঘণ্টায় ভগবানপুরে গ্রেফতার অভিযুক্ত

Date:

Share post:

শিল্প ও শিল্পীর রক্ষায় কোনও বেনিয়ম বরদাস্ত নয়। বারবার এমন নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রতিফলন রবিবার পূর্ব মেদিনীপুরে (East Medinipur)। স্থানীয় একটি অনুষ্ঠানে স্থানীয় এক নেতার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হন সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী (Lagnajita Chakraborty)। ঘটনায় অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার মূল অভিযুক্ত। সেই সঙ্গে অভিযোগ নেওয়ায় গাফিলতির অভিযোগে থানার ওসির (OC) বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের (departmental enquiry) নির্দেশ জেলা পুলিশ সুপারের।

শনিবার রাতে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে একটি স্কুলে গানের অনুষ্ঠান করতে যান শিল্পী লগ্নজিতা চক্রবর্তী (Lagnajita Chakraborty)। সেখানে সাত-আটটি গান গাওয়ার পরে স্থানীয় এক নেতা মেহবুব মল্লিক তাঁকে হেনস্থা করেন বলে অভিযোগ। গান নিয়ে নির্দেশ দিতে থাকেন। সেই সঙ্গে তিনি যে গান গাইছিলেন তা বন্ধ করার নির্দেশ দেন। তুই-তুকারি করে সম্বোধন করারও অভিযোগ করেন শিল্পী। এরপরই তিনি মঞ্চ ছেড়ে বেরিয়ে যান।

ভগবানপুর থানায় (Bhagabanpur police station) এই বিষয়ে অভিযোগ দায়ের করতে গেলে সেখানে ওসি (OC) শাহেনশা মণ্ডল তাঁকে হেনস্থা করেন বলে অভিযোগ। সেখানে প্রথমে তাঁর অভিযোগ নিতে চাওয়া হয়নি, অভিযোগ শিল্পীর। সেই সময়ে অভিযুক্ত লোক থানা ঘেরাও করে পাল্টা শিল্পীকেই ক্ষমা চাওয়ার দাবি জানায় বলে অভিযোগ করেন তিনি। এরপর একটি সাধারণ অভিযোগ দায়ের করে কলকাতার পথে রওনা হন শিল্পী।

আরও পড়ুন : ছুটির দিনে ব্যাহত অনলাইন পেমেন্ট পরিষেবা: হয়রান কলকাতা মেট্রো যাত্রীরা

ঘটনায় রবিবার দুপুরের মধ্যে অভিযুক্ত মেহবুব মল্লিককে গ্রেফতার করে ভগবানপুর থানার পুলিশ (Bhagabanpur police station)। পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, অভিযুক্তকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। সেই সঙ্গে ভগবানপুর থানার ওসির বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...