Thursday, April 23, 2026

দমদম উত্তরে সেবাশ্রয়ের উদ্বোধনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 

Date:

Share post:

সেবাশ্রয়ের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবার থেকে শুরু হল দমদম উত্তর বিধানসভার মানুষের জন্য সেবাশ্রয়। উত্তর দমদম পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের মনি সংঘের খেলার মাঠে চলছে সেবাশ্রয় শিবির। এই উদ্যোগের তত্ত্বাবধানে নাগরিকদের স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। প্রয়োজনে অস্ত্রোপচারের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও দমদম উত্তর বিধানসভার জন্য বিশেষভাবে আনা হয়েছে একটি মোবাইল স্বাস্থ্য ইউনিট, যা ‘স্বাস্থ্য বন্ধু’ নামে পরিচিত। এই ইউনিটের মাধ্যমে বিধানসভার মানুষদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সেবা সরবরাহ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ সৌগত রায়, উত্তর দমদম ও নববারাকপুর পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস, প্রবীর সাহা সহ বিভিন্ন ওয়ার্ডের পুরপারিষদ সদস্য, পুর প্রতিনিধি এবং বিশিষ্ট চিকিৎসকবৃন্দ।

প্রাথমিক পর্যায়ে ১৯টি স্থানে ৩৮টি ক্যাম্প পরিচালনা করা হবে। পরে আরও ৫টি বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হবে, যাতে আরও বেশি মানুষ স্বাস্থ্যসেবার সুবিধা পেতে পারেন। স্থানীয়রা এই উদ্যোগকে ইতিবাচক অভিজ্ঞতা হিসেবে দেখছেন এবং আশা করছেন, এটি এলাকায় স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে সহায়ক হবে।

আরও পড়ুন – ছোট জায়গায় কেন, ব্রিগেডে দল ঘোষণা করুন: হুমায়ুনকে বার্তা তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভারত নরক, ভারতীয়রা গ্যাংস্টার! ‘বন্ধু’ ট্রাম্পের নতুন ‘উপহার’

নরেন্দ্র মোদির সঙ্গে চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভারতীয়দের বিঁধতে ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একটি পডকাস্টে গিয়ে সরাসরি...

সুপ্রিম আদালতে ইডি বনাম আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের আর্জি কেন্দ্রীয় এজেন্সির

তৃণমূলের ভোট পরিচালন সংস্থা আইপ্যাকের কলকাতা অফিসে ও প্রতীক জৈনের বাড়িতে ED অভিযান সংক্রান্ত মামলায় এবার সিবিআই হস্তক্ষেপের...

কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা! বৈধ নথি সত্ত্বেও তৃণমূল এজেন্টকে ঢুকতে বাধা

অশান্তি ঠেকাতে দেখা মিলছে না কেন্দ্রীয় বাহিনী। আক্রান্ত হচ্ছেন প্রার্থীরাও। সেখানে যেন একমাত্র বুথ আগলানোই কাজ কেন্দ্রীয় বাহিনীর...

সুপ্রিম নির্দেশেই সার: ভোটকেন্দ্র থেকে ফিরতে হল সস্ত্রীক নন্দলাল বসুর নাতিকে, ভোট কি দিতে পারবেন!

SIR-এর কোপে ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছিল বিশ্ববিখ্যাত শিল্পী নন্দলাল বসুর (Nandalal Basu) নাতি সুপ্রবুদ্ধ (Suprabudha Sen)...