Thursday, April 23, 2026

বিহার থেকে বিজেপি নেতাকে পাঠানো বাইক ঘিরে উত্তেজনা! প্রতিবাদে সরব তৃণমূল

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের আগে বর্ধমান শহরে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে বিহার থেকে ট্রেনে করে পাঠানো ৫৫টি মোটরসাইকেল। শনিবার বর্ধমান স্টেশনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অবস্থান বিক্ষোভ করেন। তারা অভিযোগ করেছেন, ভোটের আগে অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে বাইকগুলো আনা হয়েছে।

বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস বলেন, “আজ মোটরসাইকেল এলো। কাল গুন্ডা আসবে, পরশু বন্দুক আসবে। বিহারের ভোট শেষ হতেই বাংলায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করার জন্য এই বাইকগুলি আনা হয়েছে। বিভিন্ন রাজ্যে ক্ষমতা দখলের এভাবেই পরিকল্পনা করা হচ্ছে।”

জানা গেছে, পাটনার রাজেন্দ্রনগর থেকে পঞ্চান্নটি মোটরসাইকেল বিজেপির বর্ধমান বিভাগ ইনচার্জ সুনীল গুপ্তার নামে পার্সেল করা হয়েছে। এই প্রসঙ্গে বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ বলেন, “তৃণমূলের আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাইকগুলো আমাদের সম্পত্তি। বেতনভুক কর্মীদের যাতায়াতের সুবিধার জন্য পাঠানো হয়েছে। বর্ধমান থেকে তা অন্যান্য জেলায় কর্মীদের কাছে পৌঁছে দেওয়া হবে।” বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় প্রশ্ন তুলেছেন, “কিভাবে রেজিস্টার মেন্টেন না করে রেলপথে একসাথে এতগুলো বাইক পাঠানো সম্ভব হলো?”

আরও পড়ুন – পোষ্য নিয়ে বিবাদ: ধাক্কাধাক্কিতে মৃত্যু প্রৌঢ়ের, গ্রেফতার ভাড়াটিয়া প্রৌঢ়

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সুপ্রিম আদালতে ইডি বনাম আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের আর্জি কেন্দ্রীয় এজেন্সির

তৃণমূলের ভোট পরিচালন সংস্থা আইপ্যাকের কলকাতা অফিসে ও প্রতীক জৈনের বাড়িতে ED অভিযান সংক্রান্ত মামলায় এবার সিবিআই হস্তক্ষেপের...

কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা! বৈধ নথি সত্ত্বেও তৃণমূল এজেন্টকে ঢুকতে বাধা

অশান্তি ঠেকাতে দেখা মিলছে না কেন্দ্রীয় বাহিনী। আক্রান্ত হচ্ছেন প্রার্থীরাও। সেখানে যেন একমাত্র বুথ আগলানোই কাজ কেন্দ্রীয় বাহিনীর...

সুপ্রিম নির্দেশেই সার: ভোটকেন্দ্র থেকে ফিরতে হল সস্ত্রীক নন্দলাল বসুর নাতিকে, ভোট কি দিতে পারবেন!

SIR-এর কোপে ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছিল বিশ্ববিখ্যাত শিল্পী নন্দলাল বসুর (Nandalal Basu) নাতি সুপ্রবুদ্ধ (Suprabudha Sen)...

কেশপুরে ভোট দিয়ে ফেরার পথে মৃত্যু তালিকায় নাম থাকা পরিবারের একমাত্র সদস্যের

ভোটার তালিকায় নাম নেই পরিবারের বাকি সদস্যদের। যাঁর ছিল ভোট দিয়ে ফেরার পথে মৃত্যু হল তাঁর। চাঞ্চল্যকর ঘটনাটি...