Thursday, June 25, 2026

৫৬ দিনে সামশেরগঞ্জের ঘটনায় সাজা: কোন কোন তথ্য পেশ, স্পষ্ট করল পুলিশ

Date:

Share post:

দেশে গণপিটুনি দ্বিতীয় সাজার নজরি রাখল বাংলার পুলিশ। রাজ্য পুলিশের একাধিক বিভাগের সমন্বয়ে মঙ্গলবার সামশেরগঞ্জের (Samsherganj) জাফরাবাদের গণপিটুনিতে (mob lynching) খুনের ঘটনায় সাজা ঘোষণা করে জঙ্গিপুর মহকুমা আদালত (Jangipur Court)। তবে সাজা ঘোষণার আগেই রাজ্য পুলিশের তরফে তুলে ধরা হয় সেইসব তথ্য যার ভিত্তিতে ১৩ জন অভিযুক্তকে বিচারের আওতায় নিয়ে আসে সিট (SIT)।

রাজ্য পুলিশের এডিজি, দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার তদন্ত প্রক্রিয়া স্পষ্ট করে যে কারণ জানান সেগুলি – প্রথমত, এলাকার সিসিটিভি ফুটেজ (CCTV footage) সংগ্রহ করা হয়। সেখানে মূল অভিযুক্ত পাঁচজনের সঙ্গে আরও ৮ জনের প্রত্যক্ষ যোগের প্রমাণ মেলে। সেই মতো ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করে সিট। এরপর অল্প কিছুদিনের মধ্যে ওড়িশা, ঝাড়খণ্ড ও হাওড়ার বিভিন্ন এলাকা থেকে ১৩ জনকে গ্রেফতার করা হয়।

দ্বিতীয়ত, ধৃতদের মোবাইল টাওয়ার লোকেশন (mobile tower location) গুগল ম্যাপিংয়ে তুলে ধরে প্রমাণ করা হয় ঘটনার দিন ও সময়ে ওই ১৩ জন ওই ঘটনাস্থলেই উপস্থিত ছিল। তাদের ঢোকা, বেরোনোরও প্রমাণ তুলে ধরা হয় আদালতে।

তৃতীয়ত, অভিযুক্তদের গেট প্যাটার্ন (GAIT pattern) বিশ্লেষণ করা হয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ (CCTV footage) থেকে অভিযুক্তদের হাঁটাচলার বিশ্লেষণ করা হয়। তার সঙ্গে পুলিশে হেফাজতে থাকা অভিযুক্তদের হাঁটাচলা গেট প্যাটার্নে বিশ্লেষণ করে প্রমাণ করা হয় ধৃতরাই ঘটনার দিন ঘটনাস্থলে উপস্থিত ছিল।

চতুর্থত, ১৩ জন অভিযুক্তকে যখন গ্রেফতার করা হয় তখন তাদের থেকে কিছু অস্ত্র উদ্ধার করা হয়। সেই অস্ত্রে যে রক্তের নমুনা পাওয়া গিয়েছিল, তার সঙ্গে মৃত হরগোবিন্দ দাস ও চন্দন দায়ের ডিএনএ (DNA sample) মিলিয়ে দেখা হয়। সেই নমুনাও মিলে যায়।

আরও পড়ুন : সামশেরগঞ্জে বাবা-ছেলে খুনে ১৩ দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ জঙ্গিপুর মহকুমা আদালতের

যাবতীয় প্রমাণের ভিত্তিতেই সোমবার আদালত ১৩ জনকে দোষী সাব্যস্ত করে। প্রশাসনের তরফে বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় আদালতে ১৩ জনের ফাঁসির শাস্তি (death penalty) দাবি করেন। যদিও আদালত তাদের যাবজ্জীবনের সাজা শোনায় মঙ্গলবার।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...